ঐ রে তাকা,
বল্লম হাতে কৃষক শ্রমিক
ছাত্র যুবা
শপথ কঠিন
দৃপ্ত চোয়াল
আগুন চোখে
তাকিয়ে থাকা।
উদ্যত ঘোর
গুল্লি বারুদ মা বোনেরা
বাচ্চা শিশু
হাত তুলেছে
আকড়ে ধরা
তীক্ষ্ণ কাঁটা
ফুটিয়ে ধর।
মিথ্যে বুলি
আর মানিনা তোদের মুখে
মরতে হবে
পথে ঘাটে
পুকুর ডোবায়
মার চুবিয়ে
প্যাচার খুলি।
পাক সেনানী
নাপাক যত আকাম কুকাম
হোক নির্বংশ
যেথায় সেথায়
লাগ অভিশাপ
গ্রেনেড বোমায়
পুড়িস জানি।
ত্রিশ লক্ষ
রক্ত কতো শহীদ যত
মাইন পুতেছি
কোষে কোষে
বিষ মেখেছি
হাসবি কতো?
দ্রোহের বক্ষ।
দুলক্ষ বোন
ছেড়া শাড়ি চক্ষু বিবশ
পেচিয়ে যাবে
বাংলা থেকে
খোদার আরশ
পালাবি কোথায়
শপথ মরন।
অফ টপিকে বলে নিচ্ছি, অনেক ইচ্ছে ছিলো স্বাধীনতা দিবস নিয়ে তিনটা পোস্ট দিবো। একটা গল্প স্বাধীনতার উপর বেইজ করে, একটা নিরপেক্ষ সমালোচনা অন্যটা স্মৃতিচারণা। কিন্তু নিজেকে এখনো ফিরে পাই নাই আমি। তাই নিজের ফিলিংস শুধু এই কবিতা দিয়েই বের করে দিলাম। আমার একটু রিলিফ চাই।
আলোচিত ব্লগ
অধরা বালিকা

লোভনিয়া তুমি এক অধরা বালিকা
ঘুমগুলো কেড়ে নাও ধুম করে তুমি
অথচ আমার জন্য তুমি মরুভূমি
পর ঘরে মহারানি হয়ে থাক চাই।
পরের হৃদয় রাজ্যে থাকবে মালিকা
তেমনটা আশাকরি। তাতেই যে আমি
অনেক প্রশান্তি... ...বাকিটুকু পড়ুন
যেখানে খোদা নেই; সেই ঠিকানার সন্ধানে( একটি দীর্ঘ সুফি দার্শনিক আত্মজিজ্ঞাসা)

প্রথমেই জানাই আমার এই লেখাটি ব্লগার মরুভুমির জলদস্যুর লেখা “শরাব পিনে দে”
হতে উৎসারিত, তাই তাঁর প্রতি জানাই কৃতজ্ঞতা ।
সেই লেখাটিতে তিনি মির্জা গালিব এর বিখ্যাত শেরটি... ...বাকিটুকু পড়ুন
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
পুলিশ বদলাবেন, নাকি পুলিশ সংস্কার করবেন?
ফ্যাসিস্ট আমলে পুলিশকে দলীয় ক্যাডার বাহিনীতে পরিণত করা হয়েছিল- এ অভিযোগ শুধু রাজনৈতিক নয়, দীর্ঘদিনের অভিজ্ঞতার অংশ।
জুলাইয়ের পর- সেই পুলিশ কি সত্যিই বদলেছে, নাকি শুধু... ...বাকিটুকু পড়ুন
এই ধরণের মানুষগুলোই বি,এন,পি-কে আবারও ডোবাবে!

পড়ালেখার পিছনে টাকা খরচ করা 'টাকা পাচার'?
যারা বিদেশে পড়ালেখা করতে যান, তাঁরা কি দেশের টাকা লুট করে নিয়ে যান, নাকি নিজের বাপের টাকায় পড়ালেখা করেন?
পড়ালেখার... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।
রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।