somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ম, রাজনীতি আর আমরা বলদ বাঙালী

১৭ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এরশাদ আমলের স্বর্ন যুগ তখন, এক শুক্রবার প্রেসিডেন্ট এরশাদ হঠাৎ করে উদয় হলেন আজিমপুর জামে মসজিদে। মহামান্য প্রেসিডেন্টকে দেখে সবাই আবেগাপ্লুত। আজকের জুমার খুৎবা দেবেন স্বয়ং প্রেসিডেন্ট। বক্তব্যের শুরুতেই প্রেসিডেন্টের আবগাক্রান্ত কন্ঠস্বর, প্রিয় ভাইয়েরা গতরাতে হঠাৎ স্বপ্নে দেখলাম আমি আপনাদের সাথে জুমার নামাজ আদায় করছি, তাই আজকে এখানে চলে আসলাম-আপনাদের সাথে নামাজ আদায় করব বলে। প্রেসিডেন্টের বক্তব্য শুনে সবার হৃদয় বিগলিত, কি বুর্জগ মানুষ! আর ইমামের চক্ষু চড়ক গাছ।কি শুনছেন তিনি। প্রেসিডেন্ট সবার সাথে হাত মিলিয়ে বিদায় নিলে সবাই মুগ্ধ হয়ে বলতে লাগল, এমন মানুষ হয় না। কালকে স্বপ্নে দেখলেন এখানে নামাজ পড়ছেন, আর আজকে এখানে চলে আসলেন!! ইমামকে একজন এ কথা বলতেই ইমাম সাহেব মুখ ঝামটা দিযে বললেন ‘হ উনি কালকে স্বপ্নে দেখলেন আর আজকে চলে আসলেন। আর এদিকে উনার গোয়েন্দারা গত তিন/চারদিন থেকে আমার ঘুম হারাম করে দিয়েছে!!! কি মাটির মানুষ।এমন মানুষ প্রেসিডেন্ট থাকলে আল্লাহর রহমত থেকে আমাদের বঞ্চিত করে কে?’
এই গল্পটি বলছিলেন আমার এক শ্রদ্ধেয় শিক্ষক, যিনি সেদিন সেখানে উপস্থিত ছিলেন আর ইমামের সাথে কথা বলেছিলেন। তাঁর কথার প্রেক্ষাপটে ইমামের প্রতিক্রিয়া ছিল সেদিন এমন।
আজকে অনলাইনে শফি সাহেবের সাথে আংকেলের ছবি দেখে আবার সেই গল্পটি মনে পড়ে গেল ।হায় ধর্ম!!! তোমারে এদেশের কে না ব্যবহার করল। জামা’ত তো সরাসরি করলই, সংগে হাসিনাআপা, খালেদাআপা কেউ বাদ দেয় নাই-এমনকি কমিউনিস্ট ইনু মেননও নির্বাচনের আগে পাঞ্জাবী-পা’জামা-টুপি পড়ে বকধার্মিক হয়ে মসজিদে গিয়ে উপস্থিত হয়। হাসিনাপার মাথায় ইলেকশানের আগে পট্টি উঠে যায়, আর খালেদাপা উমরা করতে যান, দুইজন আবার দোয়া করা অবস্থায় ছবি তোলে পোস্টার ছেপে দেশে ছেয়ে ফেলেন। আর আমরা বাঙলী মুসলমান তাদের দেখে আপ্লুত হৈয়া তাদেরকে ফেরেশতা ভাবতে শুরু করি। হায় বলদ বলদ বাঙালী!!
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×