আমার কাছে অনেক টাকা আছে।আমি আপনার কাছে কিছু কিনতে চাই। বিক্রয় করবেন? আপনি আপনার মোবাইল ফোন টা বিক্রয় করবেন আমার কাছে? যত দাম তার থেকেও বেশি টাকা দেব।দেবেন নিশ্চয়। আমি যদি এখন বলি,আপনাকে কয়েক মিলিয়ন টাকা দেব,বিনিময়ে আমি আপনার প্রাণ চাই।দেবেন কি? দেবেন না আশা করি।কারন কি?কারন বলবেন,"প্রাণ দিলে টাকার কি মুল্য? প্রাণ ছাড়া তো আমার অস্তিত্বই থাকবেনা।"নাহ,তাহলে টাকার বিনিময়ে প্রাণ দেয়া যায় না।
আচ্ছা,মানুষ এর নৈতিকতা তো থাকে।টাকা দিলে,বিক্রয় করে দেবেন সেটা? সততা আছে না? টাকা দিলে বিক্রয় করবেন? আপনি বলবেন,"কি সব আবোল-তাবোল বলছি ।" আমি কিন্তু আবোল-তাবোল বলছি না।আজকের সময়ে টাকার বিনিময়ে তো মানুষ নিজের নৈতিকতা বিক্রয় করছে,সেটা নিশ্চয় কারোর অজানা নয়। আপনি তো বেশ, টাকা দেবো বলছি,কিন্তু প্রাণ দিচ্ছেন না।আবার টাকা দিলে নৈতিকতা বিক্রয় করে দিচ্ছেন! প্রাণ ছাড়া মানুষ তো বাঁচেনা, তাই প্রাণ দেবেন না। নৈতিকতা, সততা ছাড়া মানুষ, মানুষ হিসেবে বিবেচিত হয় না।তাহলে এগুলো কে এত সহজে বিক্রয় করছেন কেন?
টাকার বিনিময়ে নৈতিকতা,সততা বিক্রয় করার খেলা থেকে ফিরে আসার চেষ্টা করার অনুরোধ করছি।প্রাণ থাকলেই চলবে,এমন মনোভাব বাদ দিয়ে জীবন কে সাজাতে হবে সর্বোত্তম বৈশিষ্ট্য দিয়ে।আর টাকার বিনিময়ে সেগুলো বিক্রয় না করে নিজের জন্য রাখুন।কে জানে কখন প্রয়োজন পড়ে যায়...
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৫ বিকাল ৩:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




