মা,
আমার জীবনে যা ঘটেছে সব তোমাকে বলেছি।আজকেও কিছু বলতে চাই।যদি পরে আর সময় না পাই বলার!
মা জানো? আমি না খুব শীঘ্রই মারা যাবো।প্রতিদিন রাতে সপ্নে দেখি আমার সব থেকে আপন মানুষ গুলো আর নেই।সারা রাত ঘুমাতে পারিনা,জানো মা? :'( দেখো আমি মারা যাবো। মা কয়েকদিন পর আমার রেজাল্ট পরীক্ষার। আমি জানি আমার রেজাল্ট তোমাদের আশানুরূপ আসবে না।তোমাদের আশানুরূপ কোনো ভার্সিটি তেও পড়তে পারবো না।তখন আব্বু কি বলবে জানো?" এত গুলো টাকা খরচ করে পড়ালাম তোকে,এত আশা করে ছিলাম তোকে নিয়ে,আর এই প্রতিদান দিলি!"তুমি আব্বু কে বলতে যাবা আমাকে বকতে নিষেধ করতে।আব্বু তোমাকেও বকবে।বলবে তোমার জন্য আমার এই অবনতি।মাথায় তুলে রেখেছ আমাকে।
মা,তুমি তো জানোই বয়সের কারনেই হয়ত,আবেগ বেশি,ভালবেসে ফেলেসি এক মেয়েকে।তোমাকে তো বলেছিই।জানো মা,এটা শুধু আবেগ না।সত্যি ভালোবাসি তাকে।আমি যখন খারাপ ফলাফল করব।সে প্রথমে ভেংগে পরবে।তারপর যুগান্তকারী এক সিদ্ধান্ত নেবে।আমাকে এসে বলবে,"তোমার সাথে আর রিলেশন রাখা সম্ভব না।তুমি আমার থেকে ভাল মেয়ে পাবে।" আমার কোনো কথা শোনার জন্য সেদিন হয়ত দাড়াবে না।
জানো মা? আমার ফ্রেন্ড রা আমাকে না খুব কেয়ার করে। সবাই খুব ভাল অভিনেতা! যেদিন আমি সফলতা থেকে ছিটকিয়ে পড়ব,সেদিন থেকে আর এ অভিনয় করবে না হয়ত।বা সামনে এসে সান্তনা দেবে আর পিছে গিয়ে বলবে,"ভালই হইছে। "
দেখ মা, একটা রেজাল্ট এর জন্য একে একে সবাই কে হারাচ্ছি।সপ্নে যেভাবে সবাইকে হারিয়েছিলাম! আবেগ টা বেশি।আর মস্তিষ্ক এ রক্তক্ষরণ টাও বেড়ে যাবে।কোনো একদিন খবর পাবে,অমক রাস্তায় অজ্ঞাত এক যুবকের লাশ পাওয়া গেছে।অস্বাভাবিক এ মৃত্যুর কারন খুঁজতে আমার শরীর কে ছিন্নভিন্ন করবে।তারপরো কারন খুঁজে না পেয়ে কেস ওখানেই সমাপ্ত করা হবে।কারন মনের আঘাত আর মস্তিকের রক্তক্ষরণ মাপার যন্ত্র এখনো আবিস্কার হয়নি!
তারপর কি হবে জানো মা? আব্বু মাঝে মাঝে কষ্ট পাবে,আর তখনি আমাকে অকর্মা বলে রাগ ঝেড়ে নেবেন।সেই মেয়েটা আজো হাত ধরে থাকবে তবে আমার না।অন্য কারো।বন্ধুদের আলোচনার বিষয়বস্তুতে কখন আসলেও আসতে পারি।শুধু তোমার চোখের পাতা সেদিনো ভার করে রাখব আমার স্মৃতি দিয়ে......
ইতি
তোমার আদরের ছেলে
(এভাবে প্রতিদিন কত মানুষ জীবন হারাচ্ছে।যার প্রধান কারন মানসিক চাপ। পড়ার জন্য ধন্যবাদ।)
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




