মানুষের উপর বিশ্বাস হারানো পাপ! কিন্তু আমি যে আজ নিজেকেই বিশ্বাস করতে পারিনা।
আমি জানি সব কিছু এবং সবাই আমাকে ছেড়ে চলে যাবে।আমার নিজের প্রাণ টায় একদিন আমাকে ধোঁকা দিয়ে আমার দেহ পিঞ্জর ছেড়ে চলে যাবে,সেখানে অন্য প্রাণের তো কথায় আসেনা।
আমার জীবন টা "কবর"কবিতার প্রতিচ্ছবি যেন।যখন যাকে আঁকড়ে ধরে রাখতে চেয়েছি সেই চলে গেছে! কেউ চলে গেছে,কেউ হারিয়ে গেছে!
সময়ের কাছে হার মেনেছি আমি।শুধু কি আমি,সবাইকে হার মানতে হবে।আজ চলে গেছে প্রিয় কেউ কাল হয়ত চলে যাবে প্রাণ।যত প্রিয় ই হোক না কেন,যাওয়ার সময় হলে সে যাবেই।নিষ্ঠুর আচরণ সময়ের।
এলোমেলো কয়টা দিন।সময় খুব অল্প।সাজিয়ে যে নিতে পারবে সেই এই অল্প জীবনে সফল।আর যে পারবেনা সে হারিয়ে যাবে সময়ের স্রোতে..

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




