somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যুদণ্ডের ইতিহাস (প্রথম পর্ব)

৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শুরুর কথা
শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের ধারনা প্রথম আসে আঠার খ্রিষ্টপূর্বাব্দে ব্যাবিলনে। ২৫টি ভিন্ন ভিন্ন অপরাধের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে প্রথম আইন প্রণয়ন করা হয় ব্যাবিলনের হাম্মাওরাবি আইনে। চৌদ্দ খ্রিষ্টপূর্বাব্দেও হিত্তিতে আইনেও মৃত্যুদণ্ডের বিধান ছিল। তবে সকল শাস্তির বিধান মৃত্যুদণ্ড এমন আইন প্রথমবারের মত প্রণয়ন হয় সপ্তম খ্রিষ্টপূর্বাব্দে এথেন্সের ড্রাকোনাইন আইন এ। এরপর রোমানরাও হাঁটে একই পথে। পঞ্চম খ্রিষ্টপূর্বাব্দে রোমানদের টুয়েলভ টেবিলস(Twelve Tables) আইনে গৃহীত হয় যে, সকল অপরাধের জন্য এক শাস্তি এবং তা হল মৃত্যুদণ্ড। সে সময় মৃত্যুদণ্ড কার্যকর করা হতো ক্রুশে চড়িয়ে, পানিতে ডুবিয়ে, বেত্রাঘাত করে এবং শূলে চড়িয়ে।



ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ডের বিধান প্রথম প্রণয়ন করে ব্রিটেন দশম শতাব্দীতে। যদিও পরবর্তীতে রাজা উইলিয়াম (William the Conqueror) যুদ্ধ ব্যতীত কাওকে ফাঁসি বা অন্য কোন উপায়ে মৃত্যুদণ্ডের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। যদিও এই প্রথা খুব বেশি সময় ধরে বলবৎ ছিল না। ষোড়শ শতাব্দীতে রাজা অষ্টম হেনরি বাহাত্তর হাজার মানুষকে মৃত্যুদণ্ড প্রদান করেন। পানিতে সিদ্ধ করে, পাথর দ্বারা আঘাত করে, শিরচ্ছেদের মাধ্যমে তখন মৃত্যুদণ্ড কার্যকর করা হতো। বিশ্বাসঘাতকতা, অপরাধ স্বীকার না করা এমনকি ইহুদী মেয়ে বিবাহের জন্যও সেসময় মৃত্যুদণ্ড দেয়া হতো।




পরবর্তী দুই শতাব্দী ধরে ব্রিটেনে সর্বচ্চো শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড বলবৎ ছিল।সতেরশ সালে ২২২টি অপরাধের জন্য মৃত্যুদণ্ডের শাস্তি বিধান রেখে ব্রিটেনে আইন প্রণয়ন করা হয়। এমনকি চুরি, গাছ কাঁটা, খরগোশ প্রজনন ক্ষেত্রে ডাকাতির জন্যও মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়। যদিও মৃত্যুদণ্ডের নির্দয়তার জন্য, অনেক বিচারকই আসামীকে মৃত্যুদণ্ড দিতেন না যদি না তা খুব মারাত্মক অপরাধ হয়। এটিই ব্রিটেনকে মৃত্যুদণ্ডের বিধান সংস্কারে উদ্বুদ্ধ করে।



আমেরিকায় মৃত্যুদণ্ডের বিধান
মুলতঃ আমেরিকায় মৃত্যুদণ্ডের বিধান চালু করেছিল ব্রিটিশরা। ইউরোপীয় ঔপনিবেশিকরা যতয় পৃথিবীতে ছড়াতে থাকল ততই Capital Punishment বা মৃত্যুদণ্ডের বিধান প্রণয়ন হতে থাকল। ১৬০৮ সালে, ভার্জিনিয়ার জেমসটাউন কলোনির জর্জ ক্যান্ডেলের মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে আমেরিকায় প্রথম মৃত্যুদণ্ডের ইতিহাস রেকর্ড করা হয়। স্পেনের হয়ে গোয়েন্দাগিরি করার অভিযোগে ক্যান্ডেলকে মৃত্যুদণ্ড দেয়া হয়। শুরু হয় আমেরিকার নতুন এক ইতিহাস। ১৬১২ সালে, ভার্জিনিয়ার গভর্নর স্যার থমাস ডেল ধর্মীয়, নৈতিক ও সামরিক আইনের আলোকে একটি আইন প্রণয়ন করেন যাতে ক্ষুদ্র অপরাধের জন্যও মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়। এই আইনে আঙ্গুর চুরি, মুরগী হত্যা এমনকি সেখানকার আদিবাসী রেড ইন্ডিয়ানদের সাথে ব্যাবসা করার জন্যও মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়।
যদিও ১৬০৮ সালে ভার্জিনিয়ায় মৃত্যুদণ্ডের বিধান চালু হয় তারপরও আমেরিকায় কলোনি ভেদে তা ভিন্ন ছিল। ম্যাসাচুসেটস বে কলোনিতে প্রথম মৃত্যুদণ্ড কার্যকর হয় ১৬৩০ সালে।



নিউ ইয়র্ক কলোনি ১৯৬৫ সালের ডিউক্স ‘লয়ের মাধ্যমে মৃত্যুদণ্ডের বিধান চালু করে। এই আইনের আওতায় কারো বাবা-মাকে মারধোর করলে বা ঈশ্বরকে অস্বীকার করলে মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়।

(চলবে.....)

আমার এই লেখাটি প্রথমে ফেসবুকে প্রকাশিত হয়েছে।
ফেসবুকে আমাকে পাবেন এখানে।
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২৭
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দরজা ভাঙ্গে যে রাষ্ট্র।। দ্বীপ সরকার

লিখেছেন দ্বীপ ১৭৯২, ১৬ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৪০



দরজা ভাঙ্গে যে রাষ্ট্র

একদা এক রাতে-
রাষ্ট্র, কড়া নাড়তে নাড়তে দরজা ভেঙ্গে
ঢুকে পড়লো
আমি নিথর,নিস্তব্ধ এক জনগণ
বললাম,আমি ভয় পাচ্ছি
রাষ্ট্র হাসতে হাসতে ভাঙ্গা দরজা দিয়ে
এক পা দুই পা করে,লোকালয়ে মিশে গেলো

রাষ্ট্র কি ভয়... ...বাকিটুকু পড়ুন

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×