somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেনে নিন , "ভার্সিটি" কোন অর্থবহ শব্দ নয় !!!

২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ১:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

Versity/Varsity বর্তমান সময়ের খুব খুব পরিচিত এবং কলেজ স্টুডেন্টের কাছে স্বপ্নের মত একটা শব্দ । কথায় কথায় আমরা বলি , "ভার্সিটি যাচ্ছি / ভার্সিটি থেকে আসলাম" অথবা "ভার্সিটি কোচিং করছি" ইত্যাদি ইত্যাদি । কিন্তু ভয়ংকর ব্যপার কি জানেন ? এই Versity/varsity শব্দ আদৌ কোন অর্থ বহন করে না এবং আপনি প্রতিনিয়তই তা ভুল অর্থে প্রয়োগ করছেন !!! আরো ভয়ংকর ব্যাপার হল , প্রায় সব বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র ছাত্রীই এই ভুল শব্দ প্রতিনিয়ত ব্যবহার করে যাচ্ছেন ।
***
আমরা আসলে University শব্দটার সংক্ষেপ হিসেবে ভার্সিটি বলে থাকি । সত্যি বলতে আমিও বলতাম । কিন্তু আদৌ কি এটা ঠিক ? আসুন দেখে নেই ।
*
Versity: ইংরেজীতে এই শব্দটা আমরা অনেকেই লিখি । বিশ্বাস করুন , অক্সফোর্ড অথবা ক্যাম্ব্রিজ , যেকোন অভিধান ঘেটে আপনি এই শব্দটা খুঁজে পাবেন না । তারমানে এর কোন এবং কোনই অর্থ নেই । তারপর পরের বানানে যাই ।
Varsity: আসুন দেখি , Cambridge dictionary এই শব্দ সর্ম্পকে কি বলে । Varsity শব্দটার দুটো রূপ আছে । একটা বিশেষণ এবং অন্যটা বিশেষ্য । Adjective যা বুঝায় তা হল , "Varsity used to​ describe​ sports​ teams at​ schools or ​colleges that are at the most​ skilled​ level of​ play" । যার অর্থ , কোন একটি স্কুল বা কলেজের যে দলটি খেলাধূলায় সবথেকে দক্ষ পর্যায়ে আছে ।
এবার দেখি Noun কি বলে , old-Fashioned or Indian English or South African English ! অর্থাত্‍ এটা একটা পুরোনো দিনের ফ্যাশনের শব্দ ছিল অথবা , ভারত বা দক্ষিণ আফ্রিকার একটা শব্দ । কিন্তু মজার ব্যাপার হল , এটা কি অর্থে ব্যবহৃত হত তা দেয়া হয়নি । তারমানে ধরে নিতেই পারি এটা বিভিন্ন অর্থে ব্যবহৃত হত । (link: Click This Link )
*
এবার আসুন দেখি একটা শেষ চেষ্টা করে যদি ভার্সিটি শব্দটার একটা অর্থ খুঁজে পাওয়া যায় । Wikipedia বলতেছে , Varsity শব্দটার ব্যুত্‍পত্তি হয় University শব্দটার সংক্ষেপ করণ থেকে যা উপসর্গ বা Prefix এর সব শর্ত দিব্যি ভেঙ্গে চুঁড়ে ফেলেছে । এটা সাধারণত ভারতীয় উপমহাদেশেই ব্যবহৃত হয় !
***
পৃথিবীর অন্যান্য দেশেগুলোতে University কে সংক্ষেপে Uni বলা হয় (link: Click This Link ) । কারণ ইংরেজী গ্রামার সংক্ষেপন টা প্রথম দিকের বর্ণ নিয়েই করে । যেমনঃ Information > info , documents > doc ইত্যাদি । একমাত্র আমাদের এবং আশেপাশের দেশেই University কে Versity/varsity/campus ইত্যাদি বলা হয় । যা একদমই একটা ভুল শব্দ । তাই আসুন , চেষ্টা করি University কে University ই বলার , কষ্ট হলে Uni বলি , কারণ Uni ই হল University এর সঠিক সংক্ষিপ্ত রূপ । কিন্তু ভার্সিটি নয় । আপনি বলা শুরু করুন , দেখবেন কাল আরো পাঁচজন বলা শুরু করেছে । পরিবর্তন তো এভাবেই হয় ।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৪১
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Diplomacy is not tourism

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে এপ্রিল, ২০২৬ রাত ১:৫৯


আফ্রিকার পশ্চিম প্রান্তে আটলান্টিকের তীরে সেনেগালের রাজধানী ডাকার। এপ্রিলের শেষে সেখানে বসেছে 'Dakar International Forum on Peace and Security in Africa'-এর দশম আসর। নামটা দীর্ঘ হলেও এবারের হাওয়া বেশ... ...বাকিটুকু পড়ুন

আমার একশততম পোস্ট!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২২ শে এপ্রিল, ২০২৬ সকাল ১১:১৮



আমার একশততম পোস্ট!

আজ আমার লেখকজীবনের এক ছোট্ট কিন্তু হৃদয়ের গভীরে দাগ কাটা দিন- সামহোয়্যারইন ব্লগ এ আমার একশততম পোস্ট। সংখ্যার হিসেবে হয়তো ১০০ খুব বড় কিছু নয়।... ...বাকিটুকু পড়ুন

ভুল শুধু ভুল, আমি কি করছি ভুল?

লিখেছেন রবিন.হুড, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৪১

আমি টাকার পিছনে না ছোটার কারনে আমার হাতে যথেষ্ট সময় থাকায় সে সময়টুকু সামাজিক কাজে ব্যয় করার চেষ্টা করছি। আবার বিলাসিতা পরিহার করার কারনে অল্প কিছু টাকা সাশ্রয় করছি যা... ...বাকিটুকু পড়ুন

সংসদের বায়না : ৩০ সেট গয়না

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২২ শে এপ্রিল, ২০২৬ দুপুর ১:১৪

একসময় এই প্রবাদটি খুব প্রচলিত ছিল, এমনকি পণ্ডিত মহলেও এটি নিয়ে ঠাট্টা-মশকরা করা হতো।
সময় বদলে গেছে; যমুনা নদী দিয়ে বহু জল বয়ে গিয়ে সাগরে মিশেছে।



বাস্তবতার নিরিখে আমাদের সমাজে... ...বাকিটুকু পড়ুন

ফুল ট্যাঙ্ক স্বপ্ন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৬



শহরের সকালগুলো এখন আর আগের মতো নয়। সূর্য ওঠার আগেই পেট্রোল পাম্পের সামনে লম্বা লাইন পড়ে যায়। সেই লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকে রিদম—একটি নামকরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আর জীবনের বাস্তবতায় আটকে... ...বাকিটুকু পড়ুন

×