somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্যাটারী চালিত রিক্সা ও অটোরিক্সা, জনগণ ও ভবিষ্যৎ সরকারের জন্য এক বিপদ সংকেত:((:-/:-*:((

১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
রি-পোস্ট



বিজ্ঞানের কল্যাণে ও প্রয়োজনের তাগিদে মানুষ প্রতিনিয়ত নানান কিছু আবিস্কার করে চলেছে। দুই চাক্কার হাতে টানা গাড়ী, সাইকেল, মোটর সাইকেল, তিন চাক্কার রিক্সা, অটোরিক্সা, চার চাক্কার বাস, মিনি বাস, ট্যাক্সি ইত্যাদি ইত্যাদি। এক সময় এগুলোর মধ্যে কোন কোনটি পেট্রোল বা ডিজেল চালিত হলেও বায়ু দূষণ রোধে সেগুলোকে সি এন জি’ তে রূপান্তরিত করায় বায়ু দূষণ অনেকটাই রোধ হয়েছে। হালে ব্যাটারী চালিত অটোরিক্সা এমনকি ব্যাটারী চালিত রিক্সাও দেখা যাচ্ছে। এই সমস্ত যানের ব্যাটারী চার্জ করতে প্রচুর পরিমান বিদ্যুত খরচ হচ্ছে। যেখানে বিদ্যুতের অভাবে মানুষ অতিষ্ট, বিদ্যুতের চাহিদা মেটাতে ঘন ঘন বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে, এমনকি কুইক রেন্টালের মতো আত্মঘাতি সিদ্ধান্ত নিতে হচ্ছে, সেখানে যদি দেশের লক্ষ লক্ষ রিক্সা ও অটোরিক্সা গুলো ব্যাটারীতে চালিত হতে থাকে, তাহলে যে কি ভয়াবহ অবস্থা হবে, সেটি কল্পনাও করা যায়না !!!!!!!!!!!!


একটি বাস্তব অভিজ্ঞতা ঃ ব্যাটারী চালিত অটোরিক্সা ও রিক্সা নিয়ে আমি মাঝে মাঝে চিন্তা করি। তো একদিন আমি এবং আমার স্ত্রী রিক্সায় চড়ে বাসায় ফিরছি। রিক্সায় উঠার পর খেয়াল করি রিক্সাটি ব্যাটারী চালিত। আমি আমার স্ত্রীকে বলি, সরকারের উচিৎ যত দ্রুত সম্ভব ব্যাটারী চালিত রিক্সা ও অটোরিক্সা বন্ধ করে দেয়া, নাহলে ভবিষ্যতে জনগন ও সরকারের কপালে খারাপই আছে। হঠাৎ রিক্সাওয়াল বলে উঠলো, সরকার বন্ধ করতে পারবে না। আমি জিজ্ঞাস করলাম, কেন ? তার উত্তর, প্রতি মাসে থানার লোককে টাকা দিতে হয় !!!!!!!!!!!!!। আমি জিজ্ঞাসা করলাম, কত টাকা দিতে হয় ? সে উত্তর দিলো, রিক্সা প্রতি পাঁচশত টাকা। আমি বললাম, সরকার যদি আইন করে ? তার উত্তর, আইন করে লাভ নাই ? টাকায় সব কিছু হয়।


থানার লোক রিক্সা প্রতি পাঁচশত টাকা করে নেয় কি-না আমি জানিনা, তবে আমিও শঙ্কিত এই ভেবে যে, সরকার আইন করলেও কোন লাভ হবে কি-না !!!!!!!!!!!! কারণ আমাদের দেশে যতোই আইন তৈরী হয়, ততোই উৎকোচ বাণিজ্য রমরমা হয়ে উঠে। আইনের প্রয়োগতো দূরের কথা, উৎকোচের বিনিময়ে পরোক্ষভাবে আইন অমান্যকারীকেই আইন অমান্য করতে সহায়তা করা হয়। অন্যায় যেন বৈধতা পায়। তারপরও বলছি, সরকারের উচিৎ যত দ্রুত সম্ভব আইন করে এবং আইনের বাস্তব প্রয়োগ করে ব্যাটারী চালিত রিক্সা ও অটোরিক্সা বন্ধ করে সৌর বিদ্যুৎ চালিত রিক্সা ও অটোরিক্সা প্রযুক্তি ব্যবহারে চালকদেরকে সহায়তা করা, নইলে দেশের মানুষ ও সরকারের কপালে কঠিন দুঃখ আছে।

পাদটীকা - শীতকালেও লোডশেডিং হচ্ছে।
সর্বশেষ এডিট : ১০ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:১১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×