somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামায়াতের মুখ ও মুখোশ!

০৪ ঠা ডিসেম্বর, ২০১২ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মটা জামায়াতের মুখোশ। ধর্মের সিঁড়িকে ব্যবহার করে অর্থ ও ক্ষমতার প্রাসাদে আরোহন যে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য তা আবার প্রমাণ করলো তারা। মুখোশ খুলে আবার নিজের প্রকৃত রূপ দেখালো জামায়াত। এ নিয়ে না লিখে থাকতে পারলাম না, তাই কিবোর্ড পিষতে বসলাম।
এবার জামায়াতের মুখ ও মুখোশের কথায় আসি। আজকেই একটি অনলাইন সংবাদমাধ্যম বলেছে, 'নিবন্ধন বাঁচাতে অবশেষে নিজেদের দলীয় গঠনতন্ত্রে ব্যাপক সংশোধন এনেছে স্বাধীনতাযুদ্ধে বিরোধীতাকারী ধর্মভিত্তিক রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। নতুন সংশোধনীর মাধ্যমে দলটি গঠনতন্ত্র থেকে আল্লাহ প্রদত্ত ও রসুল প্রদর্শিত ইসলামী রাষ্ট্রব্যবস্থার কথা বাদ দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কথা বলেছে।'
তার মানে ইসলামি রাষ্ট্র কায়েমের নামে, জামায়াত সরলমনা মানুষদের মগজ-ধোলাই করে তাদের মধ্যে যে জিহাদি জোশ নিয়ে আসে, তার পুরোটাই ভণ্ডামি। ক্ষমতায় যেতে ও প্রচলিত দল হিসেবে টিকে থাকতে তারা যখন 'আল্লাহ' ও 'রসুল' বাদ দিতে পারে, তার মানে তাদের কাছে ধর্ম হচ্ছে 'ক্ষমতা'। 'ইসলাম' কেবল তাদের কাছে মুখোশ। তাই বলি এ দলটির এখন উচিত নাম থেকে 'ইসলামি' শব্দ বাদ দিয়ে ইংরেজি, বাংলা, আরবি কিংবা অন্য কোনো ভাষার এক বা একাধিক শব্দ দিয়ে (অবশ্য তাদের প্রিয় পাকি ভাষা উর্দুও হতে পারে) নতুন নামকরণ করা।
জামায়াতের মুখোশ উন্মোচনের আরও একটি নমুনা পেলাম আজকেই।
একমুখী বিশ্বে মুসলমানদের নিপীড়ন-নিগ্রহের পেছনে সবচেয়ে বেশি দায়ী করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে। বাস্তবসম্মত কারণেই আমাদের রাজনৈতিক দলগুলো পৃথিবী মোড়ল রাষ্ট্রটির সঙ্গে সদ্ভাব বজায় রাখার চেষ্টা করে। ধর্মভিত্তিক দল হিসেবে জামায়াতের অবস্থান ভিন্ন হওয়ার কথা। কিন্তু বাস্তবে তা-তো নয়ই। তারা বরং মার্কিন ভক্তিতে এক ধাপ এগিয়ে।
আজকের হরতালে রাজধানী ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের গাড়িতে হামলার ঘটনাকে ‘অভূতপূর্ব’ ও ‘দুঃখজনক’ অভিহিত করে এর দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে জামায়াতে ইসলামী।
গণতান্ত্রিক অধিকার হরতাল; নিবন্ধিত রাজনৈতিক দল জামায়াতকে
এ অধিকার থেকে বঞ্চিত করেনি সরকার। তারা পিকেটিং করেছে যথেষ্ট। বাস-কার-মোটরসাইকেল পুড়িয়েছে জিহাদি জোশ নিয়েই। জ্বালাও-পোড়াওয়ের ভয়ে সাধারণ মানুষ আজ প্রাইভেট কার নিয়ে রাজধানীর রাজপথে নামেনি। কেননা হরতালে পিকেটিং গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবেই ধরা হয় (হরতাল পালন না করাও যে কারো গণতান্ত্রিক অধিকার, হরতালেও তাই যানবাহন চলাচলের অধিকার থাকার কথা, এ অধিকারের প্রয়োগ চাই)। আজ সাধারণ মানুষের যেসব বাস-কার-মোটরসাইকেল জ্বালিয়েছে জামায়াত-শিবির কর্মীরা, তার জন্য তারা ক্ষমা চাইবে না কেন? নাকি যুক্তরাষ্ট্র দূতাবাসের গাড়ি হরতালের আওতামুক্ত ছিলো? এমন ঘোষণা তারা হরতালের আগের দিন দেয়নি কেন?
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×