somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকিস্তানের ভয়ে শচীনের অবসর!

২৩ শে ডিসেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রিকেট জীবনের শুরুতেই বিস্ময়বালক হিসেবে ক্রিকেট দুনিয়ায় পদার্পণ শচীন টেন্ডুলকারের। সময় যতো গড়িয়েছে ততোই রান-রেকর্ডের সোনালি ফসলে ভরে উঠেছে শচীনের গোলা। যার সুফল পেয়েছে ভারত, এমনকি ক্রিকেটও। কারণ শচীনের জনপ্রিয়তা, তার বিতর্কহীন জীবন- ক্রিকেট দুনিয়ার বাইরের মানুষকেও মোহিত করেছে। শচীনের ব্যাটে ভর করে ক্রিকেটের দুনিয়া-বিস্তারি ভ্রমণ অনেক দূর এগিয়েছে।

যাক এবার শিরোনামে আসি। ২৩ ডিসেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের বরাতে জানা গেল শচীন টেন্ডুলকার একদিনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ৩৯ বছরের শচীনের খেলা পড়তির পথে। সদ্য সমাপ্ত ইংল্যান্ডের সাথে সিরিজি তা বেশ আঁচ করা গেছে। তাঁর অবসরের পক্ষে-বিপক্ষে চলছিলো ক্রিকেটবোদ্ধাদের তর্ক। সে তর্কের আধেকটা কমলো একিদনের ক্রিকেট থেকে শচীনের অবসরে।

ইংল্যান্ড সিরিজের সময় শচীনের অবসরের ঘোষণা আসবে, এমন ধারণা ছিলো অনেকের। সেটা না করে শচীন পাকিস্তানের সফর সামনে রেখে অবসর নিলেন। তা-ও শুধু একদিনের ক্রিকেট থেকে। এখানে তাই প্রশ্ন উঠে আসে, পাকিস্তানের ভয়ে কী শচীনের একদিনের ক্রিকেট থেকে অবসর? পাকিস্তানের সাথে টেস্ট থাকলে কী করতেন শচীন?

পাকিস্তানের সাথে যদি ভারত সিরিজ হারতো আর শচীন খারাপ করেন, তবে সম্মান নিয়ে শচীনের বিদায় অনিশ্চিত হয়ে পড়তো। এদিকটি দেখলে শচীন অবসর নিয়ে ভালো করেছেন। অন্যদিকে এ এক ধরনের যুদ্ধের ময়দান থেকে পলায়ন। আর একদিনের সাথে টেস্ট থেকেও শচীন অবসর নিলে এ নিয়ে আর কোনো কথা উঠতো না।

শচীনের অবসরের ক্রিকেট দুনিয়া তার মহান সন্তানকে হারাবে জানি। তবু বয়সের দোষে বিদায় বলতে হয়, সবাইকে। মাঠে যা দেখিয়েছেন আর কি-ইবা দেখানোর বাকি, আর কি-ইবা বাকি প্রাপ্তির খাতায়। অবসরের পর কোনো ক্রীড়া-কিংবদন্তি হারিয়ে যাননি, তারা আছেন, থাকবে স্বকীর্তিতে মহিয়ান হয়ে।

সবশেষে শচীনের জন্য একগুচ্ছ শুভবাদ!
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×