somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হেফাজতি শফী, পরিবর্তনডটকম না সাংসদ পাপিয়ার মিথ্যাচার?

২০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তেঁতুলতত্ত্বের পক্ষে সাফাই গাইতে গিয়ে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শফী বাংলাদেশ প্রতিদিনের কাছে দাবি করেন, নারী দেখলে পুরুষের মুখে লালা আসে তথ্যটি বিজ্ঞানসম্মত। তিনি বলেন, বিষয়টি তিনি জেনেছেন আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও বিশ্বের অন্যতম বিখ্যাত অনলাইন পত্রিকা 'ডেইলি মেইল' প্রতিবেদন থেকে। ২০ জুলাই (শনিবার) ২০১৩ সালের বাংলাদেশ প্রতিদিনে তা প্রকাশিত হয় (http://www.bd-pratidin.com/2013/07/20/6591)।

১৬ জুলাই অনলাইন সংবাদমাধ্যম পরিবর্তন ডটকম 'সুন্দরী মেয়ে দেখলে লালা ঝরবেই' শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয় (Click This Link)। যাতে বলা হয়, সম্প্রতি আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক গবেষণার পর বলেছেন, 'সুন্দরী মেয়ে দেখলে লালা ঝরবেই।' বিখ্যাত জার্নাল, ‘ইভোল্যুশন এন্ড হিউমেন বিহেভিয়্যর’ এর সাম্প্রতিক সংখ্যায় এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে বলে তারা জানায়।

অথচ আল্লামা শফীর দাবি, তেঁতুলতত্ত্বের বক্তব্যটি দিয়েছিলেন দেড় থেকে আড়াই বছর আগে। আর পরিবর্তন ডটকম বলছে, আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ের গবেষণাটি হয়েছে সম্প্রতি। তাহলে মিথ্যাচার করছে কে? হেফাজতি শফী না পরিবর্তন ডটকম?

মিথ্যার চিত্রনাট্যে ফাঁক থাকার মতো, আড়াই বছর আগের বক্তব্য আর সাম্প্রতিক গবেষণার গড়মিল হওয়া স্বাভাবিক। প্রথমত মিথ্যাটা বলেছে, পরিবর্তন ডটকম। অতিচালাকির ফাঁদে পড়েছে তারা। পরিবর্তন যে ডেইলি মেইলের লেখাটির হুবহু অনুবাদ করেছে, তা ডেইলি মেইলের লেখাটি পড়লে বুঝা যায় (Click This Link)। যদিও লেখার উৎস হিসেবে ডেইলি মেইলের নাম দেয়নি পরিবর্তন। তারা ধরা খেয়েছে এখানেই। আল্লামা শফীর কথাই ঠিক, অনলাইন নিউজ পেপার ডেইলি মেইলের স্বাস্থ্য পাতায় তা আছে। তবে লেখাটির লিঙ্কে গেলে প্রকাশের তারিখটি আসে না। আসে যেদিন খোলা হয়, সেদিনের তারিখ। তবে লেখাটিতে ‘এখন’, ‘সাম্প্রতিক’ এ ধরনের শব্দ যোগ করে লেখা হয়েছে। তাই মনে এটি এ সময়ের গবেষণা। আসলে এটি ২০০৩ সালের গবেষণা, যা তখনি ‘ইভোল্যুশন এন্ড হিউমেন বিহেভিয়্যর’-এ প্রকাশিত হয় (https://labs.psych.ucsb.edu/roney/james/other pdf readings/reserve readings/ehb.pdf)। সহজেই আঁচ করা যায়, ডেইলি মেইল তখনি তা প্রকাশ করে।

যাই হোক, মনে কিছু প্রশ্ন এসেছে, সেগুলো ঝারি এবার।

১. হেফাজতি শফী আর পরিবর্তনের সাফাই কী কাকতাল? নাকি তাদের মধ্যে কোনো যোগসাজশ আছে? থাকলে আমার কোনো সমস্যা নেই।

২. হেফাজতি শফী ১০ বছর আগে প্রকাশিত গবেষণাটি কবে দেখেছিলেন? তিন বছর আগে কী হাটহাজারীতে ইন্টারনেট সহজ ছিলো? ৮-১০ বছর আগে ঢাকায় কী ইন্টারনেট সহজ ছিলো? ইন্টারনেট ঘাঁটাঘাঁটিতে কতটুকু দক্ষ হেফাজতি শফী? ডেইলি মেইলের অনলাইনে দেখলে, তাকে অবশ্যই দেড়-আড়াই বছর আগে দেখতে হবে, কারণ তার তেঁতুলতত্ত্বের বক্তব্য তার আগের।

৩. হেফাজতি শফী বক্তব্যে যে, বিধর্মীদের গবেষণা ও পত্রিকা দেখে তেঁতুলতত্ত্ব দিচ্ছেন, তা কী শ্রোতাদের জানিয়েছিলেন? নাকি কোরান-হাদীসের আলোকে বয়ান করছিলেন?

৪. হেফাজতি শফী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'এর আগে অনেক কবি-সাহিত্যিক নারীদের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ে অনেক কবিতা ও গল্প লিখেছেন। তাদের বিষয়ে কেউ মুখ খোলেনি। কিন্তু আমি উদাহরণ হিসেবে একটা কথা বলায় এটা আমার অপরাধ হয়ে গেছে! আমাকে গ্রেফতারের দাবি তুলছে। মনে হচ্ছে আমি হুজুর হয়ে একটা অপরাধ করে ফেলেছি।' কবি-সাহিত্যিকরা কী নারীকে অবমাননাকর কিছু বলেছেন? হুজুররা কী নারীদের নিয়ে অশালীন কথা বলার বিশেষ অধিকার সংরক্ষন করেন?

৫. হেফাজতি শফী বাংলাদেশ প্রতিদিনে আকারে-ইঙ্গিতে স্বীকার করে নিয়েছেন, বর্তমানে নয়, তিনি আড়াই বছর আগে, ভিডিওতে প্রকাশিত বক্তব্যটি দিয়ে থাকতে পারেন। তাহলে মিথ্যাচার করছে কে- হেফাজতি শফী না বিএনপি সাংসদ পাপিয়া?
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×