somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রবি থাইক্যা মুবাইল পাইছি!!

০৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১০-১২ দিন আগে মুবাইলে ১২১২ থাইক্যা কল আইলো।রিসিভ বাটন চাইপ্যা কানে নেওয়া মাত্র এক রূপবতী(কণ্ঠ শুইন্য বুজছি!!)কইন্যা আমার লগে কতা কওনের অনুমতি চাইলো।
অনুমতি দিলাম।
-স্যার রবি থেকে বলছি।আপনার নাম এবং লোকেশান জানতে চাচ্ছি।
-ক্যান?
-স্যার আপনি রবি থেকে ঘন্টায় সবচেয়ে বেশি টাকার কথা বলে nokia-101 পেয়েছেন।
-আগে কইবেন না।
নাম-ধাম সব কইলাম।আমার নিকটবর্তী রবি সেবার নাম দিয়া কইলো ৪ তারিখে ১০ থাইক্যা ২টার মইধ্যে গিয়া মুবাইল নিয়া আসতে।
যেই জায়গায় চাকরি করি সেইখান থাইক্যা কোনো ভাবেই ১০ থাইক্যা ২টার মইধ্য বের হওন পসিবল না।
অহন আমার যেই ইনচার্জ খুব কড়া।অনেক কস্টে ম্যাডামের কাছ থাইক্যা ছুটি লইয়া আইজকা সাড়ে চাইর ঘটিকায় রবি অফিসে গেলাম।
ঢুকা মাত্রই টোকেন ধরাইয়া দিল।টোকেনের নম্বরটা ৪১৯।আরেক জন পরে আইলে নম্বর হইতো ৪২০।যে সিরিয়াল ডাকে হে তহন কইতো,৪২০ আসেন!
বইসা নয়ন বুলাইয়া দেখলাম সব কাউন্টারে পোলা।শুধু ৮নম্বরে রূপবতী(দেইখা বুজছি) মাইয়া।
ঝিমানো আইতাছে এইরাম সময় ৪১৯ কইয়া ডাক দিল।তড়াক কইরা খাড়াইলাম।
১০ নম্বর কাউন্টার দেখাইয়া দিল।
আগমনের হেতু জানতে চাইল।
কইলাম।মোবাইলের ব্যাপারে ম্যাডাম দেখে বইলা,আমারে ৮নং কউন্টারের রূপবতী মাইয়ার নিকট ট্রান্সফার কইরা দিল।
-স্যার আপনার সিমের কাগজপত্র আর ভোটার আইডি কার্ড দেন।
দিলাম।ভোটার আইডি কার্ড টা মেলাক্ষণ উল্টাইয়া পাল্টাইয়া দেইখ্যা কইলো,এইডা নাকি অরজিনাল না।
আমি দাঁত-মুথ শক্ত কইরা কইলাম ,এইডা অরজিনাল।
মাইয়া আইডি কার্ড লইয়া ভিতরে কই জানি গেল।কিছুক্ষণ পর ফিরা আইসা জানতে চাইলো,ভোটার আইডি কার্ড ছাড়া আর কোনো আইডি কার্ড আছে কিনা।
মানিব্যাগ হাতাইয়া ক্রেডিট কার্ডের কয়েকটা স্লিপ দেইখা কইলাম কইলাম,ক্রেডিট কার্ড আছে।
পরে ক্রেডিট কার্ড এবং ভোটার আইডি কার্ড দুইডার ফটোকপি নিল।
এইবার রবি থাইক্যা যে ম্যাসেজ গেছিল হেইডা দেখাইতে কইলো।ম্যাসেজ বাইর কইরা সনির স্মার্ট মুবাইল ডা মাইয়ার হাতে দিলাম।
মাইয়া দেহি মুবাইলে কী খুজতাছে।সুবিধা করতে না পাইরা কইলো ,ডায়াল অপশনটা আইনা দেন ।
কইলাম, কী করবেন।
কইলো,মোবাইল নম্বরটা চেক করবো।পরে *১৪০*২*৪#চাইপ্যা নিজেই নম্বরটা দেখাইয়া দিলাম।একটা ফরম দিল সই করলাম।
মাইয়া এইবার একজনরে ডাক দিল।তারে মোবাইল সেট নিয়া আইতে কইলো ।
হেই লোক যে গেল আর খবর নাই ।ফিনল্যান্ড নকিয়ার হেড অফিসে গেল নাকি!
মাইয়া কম্পুর কী বোর্ড চাপাচাপি করতাছে।আমি কী করুম!
দেরি দেইখ্যা মাইয়া উইঠা মুবাইল নিয়া আসল ।আইনা টেবিলে রাখলো।আমারে দেওেনের কোনো লক্ষণ না দেইখ্যা কইলাম,দেন যাইগা।
-কিছু ফরমালিটিজ আছে।
-কী?
-ছবি তোলার।
-তোলেন।
-আমার সাথে না।
-কার লগে।
-বসের সাথে।
-ডাক দেন।
-নামাজ পড়তে গেছেন।
মাইয়া আবার কী বোর্ড লইয়া বিজি হইয়া গেল।আমি সাউন্ড মিউট কইরা আংরি বার্ডস খেলা শুরু করলাম।
মিনিট দশেক পরে বস আসলেন।আইসা আমারে অভিনন্দন জানাইল।মনে মনে কইলাম,অফ যা।
ক্যামেরা নিয়া একজন আইলো।ক্যামেরা দেখলে আমার চোখ মুখ এমনেই শক্ত হইয়া যায়।বস যে হাসি মুখ নিয়া ছবি উঠাইছে,মনে হইলো আমি উনারে পুরস্কার দিছি!

২২টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×