-কে এ এ...
-আপনাকে Congratulations!
-ক্যান?
-প্রথম আলু-রহিম আফসোস ক্রিকেট কুইজে অংশগ্রহণ করে একটি ল্যাপটপ পেয়েছেন।
'কন কি!' কইয়া এতো জোরে লাফাইয়া উঠছিলাম যে ,আমার সামনে কয়েকজন ক্লায়েন্ট আছিল হেরাও লাফাইয়া উঠছে!
নাম কী,কী করি এইসব তথ্য লইয়া ফোন রাইখা দিল।
পাশের ডেস্কের কলিগদের উৎসুক দৃষ্টি ।
আসল ঘটনা চাইপা গেলাম।কইলাম রবি কাস্টমার কেয়ার থাইকা ফোন দিছে ,রবি ইউজ কইরা কেরাম মজা পাইতাছি জানতে চাইছে !এর আগে রবি থাইকা মুবাইল পাইছিলাম, তাই সবাই বিশ্বাস করছে।ল্যাপটপ পাইছি হুনলে আমার মোডা মানিব্যাগ চিকন কইরা ফেলব।
পরের দিন অফিসে গিয়া দেহি প্রথম আলু আমার সর্বনাশ কইরা ছাড়ছে।নাম ঠিকানা ছাপাইয়া দিছে!আর পার পাইলাম না।আমগো অফিসে কেউ জুতায় কালি করলেও খাওয়াইতে অয়,আর হেই জায়গায় ল্যাপটপ!মানিব্যাগে সাত ট্যাকা রাইখা বাকি সব উজাড় কইরা ফেলছে।সাত ট্যাকা রাখছে কারণ ঐডা আমার বাস ভাড়া!'কিছু পাইলে,কিছু হারাইতে অয়'এই বইলা মনরে বুজ দিলাম!
গত রবিবারে প্রথম আলু থাইকা এক আফায় ফুন দিয়া মঙ্গলবারে গিয়া ল্যাপটপ লইয়া আইতে কইলো।
কইলাম,শুক্র-শনি ছাড়া আমার পক্ষে পসিবল না।অইন্য কাউরে পাডাইলে দিবেন কিনা?
কিছুক্ষণ লাইনে রাইখা কইলো,যারে পাডাইবেন তার নাম-ঠিকানা কন।আমরা অনুষ্ঠানের দিন আপনার লগে ফুনে নিশ্চিত হইয়া তারে দিয়া দিমু।
আমার এক বন্ধুর নাম দিলাম।
গত মঙ্গলবারে গিয়া বন্ধু ল্যাপটপ নিয়া আসলো।
আমার বন্ধুর নাম আনিসুর রহমান।পুরস্কার নেওয়ার পর যেই ছবি তুলছিল ,হেই ছবিতে হে খাড়াইছে আনিসুল হকের ফিছনে।
আনিসের ফিছেনে আনিস!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



