somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর গুরুত্বপূর্ণ ধাপ সমূহ

২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

SEO অপটিমাইজেশন অনেকগুলো ধাপের সমষ্টি । অর্থাৎ, একটি ওয়েব পেইজকে সার্চ ইঞ্জিন এর প্রথম পেইজ এ আনতে হলে আপনাকে অনেক ধাপ পার হতে হবে । কেননা, এসইও একটি চলমান প্রক্রিয়া । আজ আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করবো । ওয়েব এসইও গাইড এ এটাই আমার প্রথম পোস্ট । তাই, ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সেই সাথে ভুলগুলো ধরিয়ে দিবেন ।
SEO Factor
ডোমেইন নেম
একটি সাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পেইজ এ আনতে ডোমেইন নেম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । একটি ভাল ডোমেইন নেম খুব সহজেই আপনার সাইটকে প্রথম পেইজ এ নিয়ে আসতে পারে । তাই, সাইটের কিওয়ার্ড এর সাথে মিল রেখে ডোমেইন নেম নির্বাচন করুন এবং সেটি যেন সার্চ ইঞ্জিন এবং ভিজিটর উভয়ের কাছেই সহজ মনে হয় । ভাল ডোমেইন নেম খুঁজে পেতে এই লিংক এ দেখতে পারেন । এছাড়া, ডোমেইন নেম নির্বাচনের ক্ষেত্রে গুগল এডওয়ার্ড টুলের সহায়তা নিতে পারেন ।
কিওয়ার্ড
কিওয়ার্ড হচ্ছে কতগুলো বর্ণ বা শব্দসমষ্টি । যেমন; আমাদের যদি বাংলা ই-বুক ডাউনলোড করার প্রয়োজন হয় তখন আমরা গুগলে ‘বাংলা ই-বুক’, ‘বাংলা ই-বুক ডাউনলোড’ এরকম কিছু শব্দ লিখে লিখে সার্চ দিব । এখানে আমাদের সার্চকৃত ‘বাংলা ই-বুক’, ‘বাংলা ই-বুক ডাউনলোড’ শব্দগুলো-ই হচ্ছে কিওয়ার্ড । কিওয়ার্ড এর ভিত্তিতে-ই সার্চ ইঞ্জিন একটি সাইটকে র্যাঙ্কিং করে । কোন সাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পেইজ এ আনতে আপনাকে প্রথমে কিওয়ার্ড রিসার্চ করতে হবে । মূলত, নির্দিষ্ট কিওয়ার্ডের ভিত্তিতে-ই ওয়েবপেইজকে সার্চ ইঞ্জিনের প্রথম পেইজ এ আনা হয় ।
ব্যাকলিংক
ব্যাকলিংক তৈরি করা অফপেইজ এসইও এর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ । কোন ওয়েবপেইজ কে সার্চ ইঞ্জিনের এর প্রথম পেইজ এ আনতে ব্যাকলিংক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । এমনকি, একটি ওয়েবসাইটের পেইজর্যাঙ্ক বাড়াতে ব্যাকলিংক এর ভূমিকা সর্বাধিক । তাই, যথাসম্ভব কোয়ালিটি ব্যাকলিংককে গুরুত্ব দিন ।
পেইজ লোডিং টাইম
সার্চ ইঞ্জিন একটি ওয়েবসাইটের পেইজ লোড হওয়ার সময়কে যথেষ্ট গুরুত্ব দেয় । এক্ষেত্রে, সাইট ডিজাইন করার সময় সাইটটি হালকা রাখুন । যেন দ্রুত পেইজ লোড হয় । ওয়েবপেইজ এ অতিরিক্ত জাভাস্ক্রিপ্ট ব্যবহার করবেন না । এতে, পেইজ লোডিং টাইম বেড়ে যায় । অপরদিকে, সার্চ ইঞ্জিন জাভাস্ক্রিপ্ট এ থাকা হাইপারলিঙ্ক এক্সেস করতে পারে না ।
হোস্টিং
অনেকে এ বিষয়টি তেমন গুরুত্ব দেয়না । অথচ, ওয়েবসাইটের সিকিউরিটি সার্চ ইঞ্জিনের জন্য গুরুত্বপূর্ণ । এক্ষেত্রে, সর্বদা ভাল মানের ওয়েব হোস্টিং ব্যবহার করুন । এতে একদিকে আপনার ওয়েবসাইট নিরাপদে থাকবে অপরদিকে আপনার সাইটে সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং এর জন্য ভাল হবে ।
ভিজিটর
একটি সাইটের ভিজিটর এর ভিত্তিতে সার্চ ইঞ্জিন সাইটের র্যাঙ্কিং দিয়ে থাকে । ভিজিটর সাইটে কেমন সময় ব্যয় করছে তাও সার্চ ইঞ্জিন খোঁজ রাখে । এক্ষেত্রে, সাইটে ভাল মানের কনটেন্ট রাখুন যেন ভিজিটর আপনার সাইটে দীর্ঘ সময় কাটায় ।
আজকের মত আমার পোস্ট এখানেই শেষ করছি । ভাল লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন । ভুল হলে ধরিয়ে দিবেন আমি ঠিক করে দিব । সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পোস্টটি পড়ার জন্য
To Know More Click On This Website : http://www.bandarbantours.com/
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৫৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×