somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নগরে গতিশীলতার জন্য গণপরিবহন ব্যবস্থার উন্নয়নের আহ্বান

০৭ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সকল ক্ষেত্রে গতিশীলতা আনয়ন নগরায়নরে অন্যতম লক্ষ্য। কিন্তু ঢাকাসহ দেশের বেশ কয়েকটি শহরে যানজটের কারণে গতিশীলতা ব্যহত হচ্ছে। যা উৎপাদন, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিকতার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। যাতায়াত ব্যবস্থায় গতিশীলতার জন্য প্রাইভেট কার নিয়ন্ত্রণও গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন যেমন রেল, বাস, হাঁটা, রিকশা ও বাইসাইকেলে চলাচলে মানুষকে উৎসাহ প্রদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বিশ্ব বসতি দিবস ২০১৩ উপলক্ষ্যে আজ (৭ অক্টোবর) সকাল ১১ টায় শংকর (ধানমন্ডি) বাসস্ট্যান্ড এর সামনে ডাব্লিউবিবি ট্রাস্ট কর্তৃক আয়োজিত লিফলেট ক্যাম্পেইন কর্মসূচি থেকে এ আহ্বান জানানো হয়।

জাতিসংঘ কর্তৃক ঘোষিত প্রতি বছরের অক্টোবর মাসের প্রথম সোমবার “বিশ্ব বসতি দিবস”। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি পালিত হয়ে আসছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় “টৎনধহ গড়নরঃরঃু” যার ভাবানুবাদ করা হয়েছে “সক্রিয় নগর ঃ যুগোপযোগী নগর”। বর্তমানে ঢাকা শহরে যানজটে নগর জীবনের গতি বাধাগ্রস্থ হচ্ছে। কখনো কখনো দশ মিনিটের পথ এক ঘন্টায় পাড়ি দেওয়া কঠিন হয়ে পড়ে। যানজট হ্রাসে সরকার কর্তৃক প্রাইভেট কার ব্যবহার নিয়ন্ত্রণ করা প্রয়োজন। ব্যক্তিগত পর্যায়েও যানজট এড়ানোর জন্য প্রাইভেট কার ব্যবহার করা থেকে বিরত থাকা যেতে পারে।

প্রাইভেট কারের ব্যবহার কমাতে শিশুদের হেঁটে স্কুলে পাঠানো এবং কর্মস্থল, বাজার ও কাছাকাছি দূরত্বে হেঁটে যাতয়াত করা যেতে পারে। যা আমাদের সন্তানের সুস্থতা এবং সামাজিকীকরণে ভূমিকা রাখবে। এজন্য সরকারের পক্ষ থেকে প্রতিটি এলাকায় সমমানের ভালো স্কুল চালুর ক্ষেত্রে সহযোগিতা করা এবং হেঁটে চলাচলের নিরাপদ পরিবেশ তৈরি করার প্রতি মনযোগী হতে হবে। মূলত উপযোগী হাঁটার পরিবেশ ও মানসম্মত পাবলিক পরিবহন না থাকায় প্রাইভেট কারের উপর নির্ভরশীলতা বাড়ছে।

গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন না হওয়ায় প্রাইভেট কারের বৃদ্ধিতে উদ্ভূত পরিস্থিতি দুষ্টচক্রের ন্যয় যানজট, জ্বালানী অপচয়, দূষণ, দূর্ঘটনা, অবকাঠামোগত ব্যয়, যাতায়াত খরচ এবং মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বৃদ্ধি করছে। তাই যানজট থেকে পরিত্রাণ পেতে, নগরবাসীকে হেঁটে যাতায়াতের অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি সরকারের পক্ষ থেকে প্রতিটি কমিউনিটিতে মানুষের মৌলিক কিছু প্রয়োজন মেটানোর সুযোগ সৃষ্টি করতে হবে যেমন, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র, বাজার, বিনোদন কেন্দ্র ইত্যাদি। এর সঙ্গে নিরাপদ ও স্বচ্ছন্দে হাঁটার পরিবেশ এবং পাবলিক পরিবহণের মানোয়ন্নে সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বিতভাবে কাজ করা প্রয়োজন।

লিফলেট ক্যাম্পেইনে অংশ গ্রহণ করেন র‌্যাক বাংলাদেশ এর নির্বাহী পরিচালক শহিদুল ইসলাম বাবু, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর ন্যাশনাল এডভোকেসি অফিসার মারুফ রহমান, সিনিয়র প্রজেক্ট অফিসার নাজনীন কবীর, পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর প্রোগ্রাম কো অর্ডিনেটর আতিক মোর্শেদ, অরুণ দলের তরুণ দল এর মোহাম্মদ হোসাইন। এছাড়া উপস্থিত ছিলেন ডাব্লিউবিবি ট্রস্ট এর ডেভেলপমেন্ট অফিসার সামিউল হাসান সজীব, আতিকুর রহমান, শারমিন আক্তার রিনি, আয়শা আরাফাত ইকরা।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×