প্রাণবন্ত, আড্ডা প্রিয় মানুষটি ২ বছর আগে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হন, তারপর বিছানা আর বাসা তার সঙ্গী। অতপর দীর্ঘ লড়াই শেষে গত ৮ মে ২০১৪ রাতে সবাইকে কাদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে।
কয়েকদিন আগে বাসায় দেখা করতে গেলাম। সেই হাসি ভরা মুখে বললেন ভাইজান আপনি আইছেন... কেমন আছেন? কি খাইবেন? এ প্রশ্ন মনে হয় সকলকেই করতেন। আর এ প্রশ্ন করবেন না শাহনেওয়ার মামা....
আজ হতে ২০ বছর পর কোন অভিভাবক তার সন্তানের কাছে আজিজ মার্কেটে আড্ডা দেয়া তার স্মৃতির কথা্ বলতে গিয়ে হয়তো বলবেন শাহনেওয়াজ মামার কথা। আমি আমার আগামী প্রজন্মের কাছে বলের যাব শাহনেওয়াজ মামার কথা। শাহনেওয়াজ মামা ছোট বড় সবার বন্ধু ছিলেন। মানুষ চলে যবে, রেখে যাবে তার কাজ, ব্যবহারের স্মৃতি। শাহনেওয়াজ মামা বেচে থাকবেন আমাদের মাঝে.......
অসম্ভব ভালবাসা ছিল মার প্রতি। অসুস্থ্য অবস্থায়ও মা মা করে চিৎকার করেছেন। শুক্রবার কুমিল্লা গাংচরের হারুন স্কুল এবং নবাববাড়ী মাঠে জানাজার শেষে তার শেষ ইচ্ছা অনুসারে কুমিল্লার গাংচর মিয়াবাড়ীর কবরস্থানে তার মার পাশে শায়িত করা হয় ।
আজ দাফনের সময় দেখা হয়েছে তার ছোট বেলার বন্ধুদের সাথে। কত কত কত আনন্দের স্মৃতি। শাহনেওয়াজ ভাই ভাল থাকুন। মার কাছে মার ছেলে ফিরে গেছে.. চির নিন্দ্রা আর শান্তির সন্ধানে...
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৪ রাত ১২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



