somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিধিমালা প্রণয়নে বিলম্ব, তামাক নিয়ন্ত্রণ কর্মীরা উদ্বিগ্ন

২০ শে আগস্ট, ২০১৪ বিকাল ৫:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘ ১ বছরের বেশি সময় ধরে তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা পাশ না হওয়ার তামাক কোম্পানিগুলোর প্রতারণামূলক অনেক কার্যক্রমই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। কোম্পানিগুলো আইনভঙ্গ করে ব্যবসা প্রসারের লক্ষ্যে জনগনের মাঝে নানা প্রচারণামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমন অবস্থায় তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা পাশে বিলম্বের বিষয়ে উৎকন্ঠা প্রকাশ করেছে তামাক বিরোধী সংগঠনের প্রতিনিধিরা। সংগঠনগুলোর পক্ষ থেকে কোম্পানিগুলোর অপচেষ্টা বন্ধ ও আইন বাস্তবায়ন ত্বরান্বিত করতে দ্রুত বিধিমালা প্রণয়নের আহবান জানানো হয়। ২৪ আগষ্ট ২০১৪ জাতীয় প্রেস ক্লাবের সামনে তামাক নিয়ন্ত্রণে কার্যরত বাংলাদেশ তামাক বিরোধী জোটসহ ১৩ টি সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তারা এ দাবি জানান।

বাংলাদেশ তামাক বিরোধী জোটের সম্পাদক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলমের সভাপতিত্বে এ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রত্যাশা মাদক বিরোধী সংগঠনের সাধারন সম্পাদক হেলাল আহমেদ, মানবিক এর উপদেষ্টা রফিকুল ইসলাম মিলন, গ্রীণ মাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান, নাটাবের ম্যানেজার এ কে এম খলিল উল্লাহ, একলাবের প্রকল্প সমন্বয়কারী মো: মাকসুদুল্লাহ, ডাব্লিউবিবি ট্রাস্টের ন্যাশনাল এডভোকেসি কর্মকর্তা সৈয়দা অনন্যা রহমান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডাব্লিউবিবি ট্রাস্টের সহকারি নেটওয়ার্ক কর্মকর্তা আক্তারুজ্জামান স্বপন।

হেলাল আহমেদ বলেন, তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বিধিমালার মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ সেল এর সাংগঠনিক কাঠামো তৈরী, কর্মপরিধি নির্ধারণ ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ, তামাকজাত দ্রব্যের প্যাকেট, মোড়ক, কার্টুন বা কৌটার উভয় পাশে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী প্রদানের বিধান বাস্তবায়ন করা প্রয়োজন। এ সকল বিধান বাস্তবায়নে বিধিমালার বিকল্প নাই।

রফিকুল ইসলাম মিলন বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনায় রেখে সরকার তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন ও সংশোধন করেছে। কিন্তু আইনের বিধিমালা প্রণয়ন না হওয়ায় এই আইন বাস্তবায়নে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। সরকারের উচিত জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনৈতিক উন্নয়নের কথা বিবেচনায় রেখে দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা প্রণয়ন করা।

এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম বলেন, তামাক নিয়ন্ত্রণ আইনের বিধিমালা প্রণয়ন বিলম্বিত করার লক্ষে তামাক কোম্পানিগুলো নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। বিধিমালায় অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যা বিশ্বের কাছে অনুকরণীয় হতে পারে। সকল ধরনের বিজ্ঞাপন নিষিদ্ধ, সামাজিক দায়বদ্ধতার নামে তামাক কোম্পানির বিজ্ঞাপন বন্ধ, প্যাকেটের গায়ে ছবিসহ স্বাস্থ্য সতর্কবাণী এ আইনের গুরুত্বপূর্ণ দিক। যা তামাক কোম্পানির প্রচারণা, প্রলুব্দ করার বা ধূমপানে উৎসাহিত করার কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে। এজন্য তামাক কোম্পানিগুলো বিধিমালা যাতে বিলম্বিত হয় সে লক্ষ্যে কাজ করছে।

বাংলাদেশ তামাক বিরোধী জোট ও এর সঙ্গে সম্পৃক্ত প্রত্যাশা মাদক বিরোধী সংগঠন, নাটাব, একলাব, এইড, ইপসা, টিসিআরসি, নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, মানবিক, ইকো সোসাইটি, গ্রীণ মাইন্ড সোসাইটি, অরুণোদয়ের তরুণ দল ও ডাব্লিউবিবি ট্রাস্ট প্রভৃতি তামাক বিরোধী সংগঠন যৌথভাবে এ কর্মসূচি আয়োজন করে। এতে বিভিন্ন তামাক বিরোধী সংস্থার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথায় পাই পাগলের শ্বশুর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৪৮


পাগলের পাতা ছাগলে খায়,
দাঁতের দোষটা হাতেই যে কয়;
দেয় রে দোষটা দেয় চোখের,
মনটা যে ধোয়া তুলসীপাতা,
কেউ দেখে না রে মুখের।

মুখের কথা ঠোঁটে কয়,
ছাগল ডাকে রে ভাই, ব্যাঁ-ব্যাঁ;
পাগলের কাজ পাগল করে সই,
সাধু... ...বাকিটুকু পড়ুন

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

×