অদৃশ্য সময়ের হাত ধরে
আগামীর সিঁড়ি বেয়ে উঠতে থাকি,
গন্তব্য অনিশ্চিত।
তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা ক্ষুদ্র অভিব্যক্তিও
গেঁথে থাকে মনে,
দুঃখ আর সন্দেহের স্ট্যাপলারে।
দলা পাকিয়ে ওঠা খাবার বা শ্বাসকষ্টের মতো,
অস্বস্তিকর অনুভূতির জন্ম দেয়।
এখন রাত কি দিন - দুটোই সমান,
তোমায় আয়নায়।
বল, লাল না সফেদ, কোনটি প্রিয় তোমার,
রাঙাবো তাতেই।
থেমে থাকা মিথ্যা কাব্য
আর অর্থহীন বক্তৃতা-
গৌণ হয়ে ওঠে।
মনের অদৃশ্য কোণের অনুভূতি,
প্রকট, অদ্ভূত!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




