somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তাহমিদ রহমান
একজন অলস মানুষ; ভালোবাসি স্বপ্ন দেখতে, চিন্তা করতে, আর কবিতা লিখতে।পেশায় চিকিৎসক, তবে স্বপ্ন দেখি সাহিত্যের সাথে নিবিড় সখ্য গড়বার।ছাত্রজীবনে জড়িত ছিলাম স্বেচ্ছাসেবী সংগঠনে, ভবিষ্যতে কাজ করতে চাই কন্যাশিশু নিরাপত্তা ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে।

এপিটাফ, ভালোবাসার

২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একদিন সত্যি তোমাকে ভুলে যাবো,
কারণে অকারণে মনে পড়বেনা তোমার কথা।

এক মনে ক্লাস করে যাবো, মনোযোগ দিয়ে শুনবো স্যারের প্রতিটি কথা।
একবারও তাকাবোনা তোমার দিকে।

তোমার ক্ষণিকের চাহনিতে মিথ্যে ভালোবাসা খুজে নিবোনা,
তোমার চোখের গভীরতায় ভুল করেও হারাবোনা।

অঝোর বৃষ্টিতে যখন কৃষ্ণচূড়া ফুল ঝরে পড়বে,
আর কখনো স্বপ্ন দেখবনা সেই ফুল তোমার খোপায় বেঁধে দেয়ার।

শুক্লপক্ষের রাতে, যখন আলোর বন্যায় ভেসে যাবে সবকিছু,
মিথ্যে আবেগে উদ্বেলিত হবোনা তখন,
স্বপ্ন দেখবনা তোমার হাতে হাত রেখে পথ পাড়ি দেয়ার।

একটিবার, শুধুমাত্র একটিবার,
তোমাকে দেখার জন্য অন্তরের সমস্ত ব্যাকুলতা নিয়ে অপেক্ষা করবোনা,
তোমার সাথে কথা বলার জন্য কোন অজুহাত বের করবোনা,
তোমার খোঁজে দুচোখ চঞ্চল হয়ে উঠবেনা।

মন খারাপ করবোনা - তোমার সাথে দেখা না হলে।
তুমি বহুদুরে বলে কাতর হবোনা, যখন তুমি থাকবেনা কাছে।

তোমায় দেখে আর কখনো আমার পৃথিবী থমকে যাবেনা,
নিশ্চল হয়ে যাবোনা তোমার সপ্রতিভ উপস্থিতিতে।

হয়তো সহজে নয়, অনেক অশ্রু জল বিসর্জন দিয়ে,
অনেক যন্ত্রণা আর হতাশা বুকে নিয়ে, শূন্যতা আঁকড়ে ধরে,
অপমান আর গ্লানিতে জর্জরিত হয়ে- ভুলে যেতে হবে তোমায়

তবুও একটাই দুঃখ!
ভালোবেসেও ভুলে যাবো তোমায়,
আমার ভালোবাসা সমাধিস্থ করে।

মে,২০১১
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫২
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যা মা তুই অসীমে... পারলে আমাকে ক্ষমা করে দিস

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৪ শে মে, ২০২৬ সকাল ১১:৪৯


ইয়াসমিন থেকে রামিশা এরপর কে? আমরা কবে মানুষ হবো? ওরা ধর্ষণকারী, আর আমরা দর্শনকারী! ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

ঈদযাত্রায় সচেতন হোন, নিরাপদ থাকুন

লিখেছেন শাওন আহমাদ, ২৪ শে মে, ২০২৬ বিকাল ৩:২১



ঈদ মানে আনন্দ, ঈদ মানে সারা বছরের কর্মব্যস্ততা পেছনে ফেলে শেকড়ের টানে নীড়ে ফেরার চিরন্তন আকুলতা। প্রিয় মুখগুলোকে বুকে জড়িয়ে অপার্থিব শান্তি অনুভব করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, প্রতি বছর... ...বাকিটুকু পড়ুন

মেঝ দা

লিখেছেন শেরজা তপন, ২৪ শে মে, ২০২৬ রাত ৮:৩৩

লেখালেখি ভীষন বিরক্তিকর লাগে এখন। গাইতে গাইতে গায়েনের মত আমি লিখতে লিখতে লেখক হয়েছি। লেখালেখি নি কোন আশাবাদ বা প্যাশন আমার কস্মিনকালে ছিল না- এটা আমার নেহায়েত শখের বিষয়।... ...বাকিটুকু পড়ুন

বিএনপি এবং এনসিপির মধ্যে দূরত্ব বাড়ছে।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে মে, ২০২৬ রাত ১১:৫৮


শুনতে অবাক লাগলেও ঘটনাটি সত্যি; বিএনপি ও এনসিপির সম্পর্কের ভেতরে এখন স্পষ্ট টানাপোড়েন দৃশ্যমান। রাজনৈতিক অঙ্গনে ক্রমেই বাড়ছে পারস্পরিক অস্বস্তি ও বাকযুদ্ধ। এনসিপির সাম্প্রতিক আচরণ ও রাজনৈতিক অবস্থান নিয়ে... ...বাকিটুকু পড়ুন

×