somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

তাহমিদ রহমান
একজন অলস মানুষ; ভালোবাসি স্বপ্ন দেখতে, চিন্তা করতে, আর কবিতা লিখতে।পেশায় চিকিৎসক, তবে স্বপ্ন দেখি সাহিত্যের সাথে নিবিড় সখ্য গড়বার।ছাত্রজীবনে জড়িত ছিলাম স্বেচ্ছাসেবী সংগঠনে, ভবিষ্যতে কাজ করতে চাই কন্যাশিশু নিরাপত্তা ও বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে।

বড়লোকের সংজ্ঞা কি?

০৯ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বড়লোক বা উচ্চবিত্ত আসলে কারা?

বাংলাদেশের অর্থব্যবস্থার আনুষ্ঠানিক নিয়ন্ত্রক, অর্থাৎ বাংলাদেশ ব্যাংক নিয়মিতই আর্থিক খাত নিয়ে বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করে। তেমনি একটি প্রতিবেদন প্রতি চার মাস অন্তর প্রকাশিত হয় বাংলাদেশ ব্যাংকের তরফ থেকে, যেখানে দেশের ব্যাংকগুলোতে আমানতকারীদের কি পরিমাণ অর্থ আছে সে সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়।
বাংলাদেশ ব্যাংকের এ বিষয়ক সর্বশেষ প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে গত ৪ঠা ফেব্রুয়ারী। এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৯ সালের সেপ্টেম্বর মাস শেষে কোটিপতি আমানতকারীর সংখ্যা ৭৯,৮৭৭ জন! অর্থাৎ ভুসম্পত্তি কিংবা ব্যবসায় বিনিয়োগ বাদেও ব্যাংকে বৈধভাবেই অন্তত এক কোটি টাকা জমা রাখবার মতো সামর্থ্যবান মানুষের সংখ্যা দেশে অন্তত ৭৯,৮৭৭ জন!
(অবশ্য বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে ২০১৯ সালের জুন মাস শেষে ব্যাংক খাতে কোটিপতি আমানতকারীর সংখ্যা ছিল আরও বেশি, ৮০,৩৯৬ জন! শুধু তাই নয়, জুলাই ও আগস্ট এই দুই মাসে আরও প্রায় ৩ হাজার নতুন কোটিপতি এই তালিকায় যুক্ত হন, পরে সেপ্টেম্বর মাসে সংখ্যাটা কমে যায়)

এই প্রতিবেদনটা পড়ে সত্যিকার অর্থে বাংলাদেশে কাদেরকে বড়লোক বা উচ্চবিত্ত বলা যাবে, সেই বিষয়ে একটা সাধারণ ধারণা পাওয়া যায়। সহজ ভাষায় বলা যায়, সাংসারিক খরচ, ল্যান্ড-প্রপার্টি, ব্যবসায় বিনিয়োগ বাদেও ব্যাংকে যারা কোটি টাকার উপরে অলসভাবে ফেলে রাখার সামর্থ্য রাখেন, তারা-ই বাংলাদেশে উচ্চবিত্ত।

অথচ, মোটামুটি বোধশক্তি হবার পর থেকেই দেখে আসছি যে বড়লোক (উচ্চবিত্ত) কারা, সেই সম্পর্কে বাংলাদেশের মানুষের অদ্ভুতরকমের ভুল ধারণা! কারও ব্যক্তিগত গাড়ি থাকলেই তাকে বড়লোক বলা হয়, নিজস্ব বাড়ি থাকলেও তাকে বড়লোক বলা হয়। কেউ একবার দেশের বাহিরে, এমনকি বাড়ির পাশের ভারতে বেড়াতে গেলেও তাকে বড়লোক আখ্যা দেওয়ার মানুষের অভাব নেই। আবার, দামী রেস্তোরা বা রিসোর্টে যেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চেক-ইন দিলে, ডমেস্টিক ফ্লাইটের ইকোনমি ক্লাসের টিকেট কায়দা করে ধরে ফেইসবুক-ইন্সটাগ্রামে ছবি দিলেও বড়লোক তকমা পাওয়া যায় এখন।
এসবই যে popular misconception বা বহুল প্রচলিত ভ্রান্ত ধারণা (কুয়োর ব্যাঙ এর আকাশ দেখার মতোন), আশা করি বাংলাদেশ ব্যাংকের এই প্রতিবেদনটা জানার পর অনেকেই বুঝতে পারবে এবং যাকে-তাকে বড়লোক ডাকার ভুল অভ্যাস ত্যাগ করবে।

আসলে, পুঁজিবাদী সমাজব্যবস্থায় পেশাজীবী শ্রেণীর পক্ষে সীমিত পরিসরে বিলাস-ব্যসন করা সম্ভব হলেও হতে পারে, কিন্তু উচ্চবিত্ত হওয়া সম্ভব না। আর আমজনতা যেহেতু প্রকৃত ধনীদের জীবনযাপন সরাসরি অবলোকনের সুযোগ পায়না, সেহেতু নিজেদের মধ্যেই অপেক্ষাকৃত ভালো-থাকা ব্যক্তিদেরই বড়লোক ঠাউরে নিয়ে নিজস্ব সীমাবদ্ধতার প্রকাশ ঘটায়।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×