somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটি অতি সংক্ষিপ্ত চিরন্তন ভালবাসার গল্প

২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি ছেলে আর একটি মেয়ে, চোখে অনেক সুন্দর সুন্দর স্বপ্ন, কল্পনায় রঙ্গিন প্রজাপতি হয়ে ঘুরে বেড়ায়...। সুন্দর একটা ঘর বাঁধার স্বপ্ন তৈরী করে। অবস্থাটা আসলে প্রেমে পরলে আর সবার যেমন হয় অনেকটাই সেরকম।

প্রথম দেখা ঢাকাতে একটা বিয়েতে। প্রথম দেখাতেই ছেলেটার চোখে লেগে যায় মেয়েটিকে। যদিও অনেক সময়ই এমন অনেককেই ভাল লাগে, গুরুত্ব দিলনা বেপারটাকে। এই গুরুত্ব না দেওয়ার পরেও প্রায় এক বছরেরও বেশি সময় পরে তাদের ফোনে যোগাযোগ হয়ে গেল। মেয়েটার তখন মাত্র ইন্টার পরীক্ষা দিয়ে খুব ভাল রেজাল্ট করে কোচিং চলছে। আস্তে আস্তে ব্যাপারটা যোগাযোগ থেকে ভালবাসায় রূপ নিতে থাকে। যদিও পরে জানা যায় যে; প্রথম দেখায় ভাল লাগাটা একতরফা ছিল না।

যাইহোক, ভালবাসা ভালই চলছিল; একটা ঝামেলা হয়ে যাওয়ার আগ পর্যন্ত। একদিন ছোট একটা ভুল হওয়ার কারনে তাদের প্রেমের ব্যাপারটা জানাজানি হয়া গেল। শুরু হয়ে গেল ঝামেলা। মেয়েটার ফোন নিয়ে নেয়া হল। শুরু হয়ে গেল মেয়েটিকে পাহারা দিয়ে রাখা।

এত কিছুর মধ্যেও খারাপ চলছিল না তাদের প্রেম করা। ছেলেটি মেয়েটিকে নিয়ে মাঝে মধ্যে ঘুরতে যেত, যদিও খুব কঠিন ছিল কাজটা। বেশি যেটা করা হত তা হচ্ছে, ছেলেটি তার জান এর মেডিকেল কলেজ এর সামনে যেয়ে থাকত। হয়ত কখন কখন দেখা যেত ৩ ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে তার দেখা পাওয়া যেত। কারন ফোন না থাকার কারনে জানাতে পারতনা যে ক্লাস কখন শেষ হবে।

ভালবাসার কোন কমতি ছিল না তাদের মধ্যে; প্রচন্ড ভালবাসত একজন আরেক জনকে। অবশ্য তাদের মধ্যে যে ফোনে একদমই কথা হতনা তা না। মাঝে মধ্যে চুরি করে কথা হত মা'র ফোন দিয়ে। কিন্তু যখন মা চলে যেত আর বোন এসে ছোট বোনকে পাহারা দিত তখন আর কথা বলা মোটেই সম্ভব হত না। আর কথা বা দেখা না হলেই শুরু হয়ে যেত মেয়েটির কান্নাকাটি।

অনেক না বলা কথা জমা হয়ে যেত তাদের। কিন্তু দেখা হলে কিছুই বলা হত না। বলবে কখন? দেখা হলে একজন আরেকজনের চোখে চোখ রেখে হাত ধরে বসে থাকত, আর না হলে মেয়েটি ছেলেটির বুকে মাথা রেখে পরম আশ্রয় খুজতো। মেয়েটি হয়ত শান্তি খুজে পেত।

এটা শেষ দিকের কথা। ততদিনে দেড় বছর পার হয়ে গেছে। তাদের কথা বা দেখা হচ্ছে না ৭ দিন যাবত। যোগাযোগের কোন উপায় পাওয়া যাচ্ছে না। হঠাৎ কোন এক ক্রিসমাস এর রাত, ছেলেটির ফোনে তার এক বন্ধুর ফোন এল। ছেলেটির মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল। শুধু একটা কথাই কানে গেল "বন্ধু তোর ভালবাসার তো বিয়ে হয়ে গেল এক ঘন্টা আগে"।

ছেলেটির সব শেষ হয়ে গেল। শেষ হয়ে গেল ভালবাসার কাহিনি।

তারপরেও ছেলেটির কাছে মাঝে মাঝে মেয়েটির খোজ খবর আসত। কিছুদিন পরে ছেলেটি জানতে পারল মেয়েটি মাঝে মধ্যে কান্নাকাটি করে।

না এটা ভাবার কোন কারন নেই যে মেয়েটি ছেলেটির জন্য কাঁদে!!!

মেয়েটি আসলে তার স্বামীর জন্য কাদে; যদি মেয়েটিকে সে একা রেখে দূরে কোথাও যায়।

(লেখতে ইচ্ছা হল তাই লিখলাম। পড়তে ভাল লাগার কোন কারন নাই)
সর্বশেষ এডিট : ২৩ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৫৬
৮টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×