অন্ধকারে বসতি
তাইফ মাহবুব
মিথ্যার কাল ধোয়ায় ঢেকে আছে চারিপাশ
নিচে আছে পড়ে সত্যের ছাই
এক প্রাচীন গুহায় এক বৃদ্ধের বসবাস
সে বলে ওঠে সত্যের মৃত্যু নাই।
যাই আদালতে যেখানে হয় সত্য মিথ্যার দ্বন্দ্ব
দেখলাম শুধু মিথ্যারই হয় বিজয়
শুধাই বৃদ্ধকে, বল আছে কি আর সন্দেহ?
বৃদ্ধ তবু বলে সত্যের হোক জয়।
মিথ্যার বেড়াজালে সত্য করে ছটফট
খাচায় বন্দী পোষ না মানা পাখির মত
বৃদ্ধ বলে, শোন সত্য দরজায় করে খটখট
মিথ্যে থাকবে পড়ে মড়া শকুনের মত।
গেলাম এক দুখিনি মায়ের কাছে
জল ভরা চোখে বলল,
সত্য বলার অপরাধে মেয়ে হয়েছে ধর্ষিত
আমি গিয়ে বলি বৃদ্ধকে আর বৃদ্ধ চুপচাপ শুনল।
আমি চিৎকার করে বলি,
মিথ্যের কাল লাঙ্গলের নিচে সবুজ সত্য কর্ষিত।
এবার বৃদ্ধের হাসি দেখা যায় না
চোখে ওঠে জল ভরে
হাত দুটি উরধে তুলে ধরে, যেন করে আক্রমন বিধাতারে।
চিৎকার করে বলে, হে বিধাতা তুমি কোথায়?
তুমি কি নেই? যদি থেকে থাক তবে কোথায় তোমার গড়া সেই সত্য?
নাকি মিথ্যের কাল খাচায় ঢেকে রেখেছ তারে?
বৃদ্ধের প্রশ্নের কোন জবাব বিধাতা দেয় না।
চারিদিকে শুনশান নীরবতা, এই নীরবতা বৃদ্ধের সয় না,
বৃদ্ধ আর জোরে করে চিৎকার, হে বিধাতা তুমি কোথায়?
এবারও নেই কোন কথা নেই কোন চিৎকার
পাহাড়ের নির্মম পাথরের গায়ে ক্ষণে ক্ষণে বৃদ্ধের হাহাকার শনা যায়।
ঝড়ো হাওয়া বয়, বৃদ্ধ প্রতীক্ষা করে,
তবু মেলেনা সদুত্তর।।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


