অন্ধকারে বলে ওঠে এক চেনা কণ্ঠস্বর
‘আর কতকাল খুঁজে বেড়াবে আলো?’
অন্ধের মত হাতড়াই চারিদিক, বলি
‘সজীব চোখ নিয়ে অন্ধ হয়ে থাকা কি ভালো?
কণ্ঠস্বর বলে, ‘পোড়ার সজীব চোখ!
এই চোখে কত যে দেখেছি সর্বনাশের আগুন
সোনার ছেলে বকরেরা মরে চুপিচুপি
ওদের ঘরে আসেনা কোন ফাগুন’।
বকর মরে না, মরে যায় আলো
বকর মরে না, মরে যায় আশা,
জীবিত হয় না বকর, তৈরি হয় আঁধার
বকর, দেখো, তোমার মরণে তৈরি হওয়া দুরাশা।
বকর, তোমার ভাঙা ঘরের ফুটো দিয়ে ঢোকে
শীতল বাতাস আরো জোরে
আশার উষ্ণতা হারিয়েছে আজ
দুঃখী মা, তুমি আলো কি দেখ কোন ভোরে?
এরকমই ঘটে চলেছে আজ, তাই আর
কেন দেখবো আলো? বলে চলে কণ্ঠস্বর অপার
তাই আঁধার দেখো, আঁধারেই থাকো
শুনতে যদিও পাও দেখতে হবে না আর।
-------- ১৭.০২.২০১০
(বিশ্ববিদ্যালয় ছাত্র আবু বকরের মৃত্যুর পর তাকে নিয়ে লেখা)
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


