দূর সমুদ্রের ওপার থেকে তোমার ধ্বনি ভেসে আসে
আমি কান পেতে রই দারুন প্রতীক্ষায়
আকাশের ওপাশ থেকে আসে পবিত্র আলো তোমার
আমি চেয়ে থাকি অপলক।
বৃষ্টিতে ভেজা মাটির সোঁদা গন্ধে মিল পাই তোমার শরীরে
আর আমি নিঃশ্বাস নেই অপার তৃপ্তির।
কালবৈশাখীর ক্রুদ্ধ বাতাস তোমার স্পর্শের কথা বলে অবিরাম।
আমাকে তুমি চাওনা, জানি, তাই
সাগর ক্ষুব্ধ হয়।
আলোকরশ্মি কোমল থেকে হয় প্রখর।
আমাকে তুমি চাওনা, জানি, তাই
সবুজগুলো হয় মরুভূমি উষর।
২৮.০৮.২০০৮
সর্বশেষ এডিট : ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


