আমার অসীম অবিশ্বাসের মাঝে
তোমার স্পর্শ করি অনুভব।
তোমাকে যাবে না ছোঁয়া- এরকম এক
নিশ্চিত বিশ্বাস নিয়ে প্রতিনিয়ত খেলা করে
আমার অনুভূতি সব।
আমার সকল মিথ্যের ঠাসবুননে
তোমার সত্যতা খেলা করে।
তোমাকে চাই না আমি- এরকম এক
শতভাগ মিথ্যে বলি প্রতিদিন আর
কাঁদি আমি মনের ঘরে।
মিথ্যের বেসাতি করে হারিয়েছি তোমায়
তোমার সত্যের রুপে আর্তনাদ করি, প্রতিদিন।
আমার দারুণ সব স্বপ্নগুলো ভেঙ্গেছি নিজেই
তাই, আমার অভিযোগ সব আমার দিকে
আঙুল উঁচিয়ে ধরে বিরতিহীন।
০৭.০৯.২০০৮
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


