যারা সাধারন শ্রমিক এর কোটায় আসতে চাচ্ছেন তাদের জন্য, অন্য ক্যাটাগরির ব্যাপারে পরে আলোচনা হবে।
যারা প্রবাসে আসতে চান, আপনাকে সর্বপ্রথম স্থির করতে হবে বিদেশে গিয়ে গাধার মত হাটনি হাটতে পারবেন কিনা। উত্তর যদি হয়, আমি জমিদার বাবার আদরের পুলা তাখলে অনুরোধ করব বিদেশ আপনার জন্য না। কেও আছেন অনার্স মাষ্টার্স করে ভাবছেন দেশের বাহিরে গেলে চেয়ারে বসিয়ে পা নেড়ে নেড়ে বেতন আনতে পারবেন, তাদের বলছি আমার কোম্পানিতে প্রায় ৫০ জন এর উপরে আছে যারা সবাই মাস্টার্স নতুবা অনার্স করে এসেছেন। এখন বেশির ভাগই সাধারন শ্রমিক হিসাবে কাজ করে।
আসি এবার কাজের কথায়।
আপনারা হয়ত সবাই জানেন সিঙ্গাপুর সাধারনত দুই কাজের জন্য লোক আনে ১) কনস্ট্রাকশন, ২) সিপ ইয়ার্ড। যে কাজের জন্যই আসেন না কেন আপনাকে অবশ্যই পশিক্ষন নিয়ে পরিক্ষায় পাশ করে সিঙ্গাপুর আসতে হবে।
তবে সিপ ইয়ার্ড এ শুধু ট্রেনিং করেই আসা যায় কোন প্রকার পরীক্ষা দিতে হয়না, তবে আমি ব্যাক্তিগত ভাবে সবাইকে বলব সিপ ইয়ার্ড এ না গিয়ে একটু পরিশ্রম করে হলেও কনস্ট্রাকশন এর কাজে আসোন। ইচ্ছা এবং চেষ্টা থাকলে অনেক উপরে অবস্থান করতে পারবেন।
আপনি যদি স্থির করে থাকেন বিদেশে যাবেন, তাখলে আমি আপনাকে পরামর্শ দিব অনুগ্রহ করে একটা সম্পূর্ণ বৈধ ড্রাইবিং লাইসেন্স নিয়ে নেন, ট্রেনিং সেন্টারে ভর্তি হবার আগে নিবেন কেননা ট্রেনিং করতে প্রায় ৬/৭ মাস সময় লাগবে। দেশের বাহিরে আসার পর এই সময়টা আপনি এক্সপিরেন্স হিসাবে দেখাতে পারবেন। সিঙ্গাপুর ড্রাইবিং লাইসেন্স নেওয়া যে কত কঠিন যারা চেষ্টা করেছেন তারাই বলতে পারবেন।
সব সময় একটা জিনিস মনে রাখবেন, আপনার পাসপোর্ট, সর্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স সব কিছুতে নাম যেন অবশ্যই সেইম হয়। আমরা সবচেয়ে বেশি ঠকতে হয় নাম বা জন্ম তারিখ এর ভুলের জন্য।
এক সাথে সবটা লিখতে পারিনি বলে দুঃখিত, আশা করি কাল পরশু বাকীটা লিখে শেয়ার করব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


