somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যে ৬টি কারণে প্রাইভেট কোম্পানিগুলো সাফল্য লাভ করে

০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো কিছু কিছু ব্যাপারে পাবলিক লিমিটেড কোম্পানিগুলোর থেকে বেশি সুবিধা ভোগ করে থাকে। প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলোতে কোন নির্দিষ্ট পরিমাণ বার্ষিক আয়ের কোন লক্ষ মাত্রা থাকে না, শেয়ারের মূল্য নিয়ে মাথা ঘামাতে হয় না, ব্যবসায়িক কার্যকলাপ সম্পর্কে জবাবদিহিতার পরিমাণ তুলনামূলক কম।

তাছাড়াও ব্যবসা পরিচালনার ক্ষেত্রে রয়েছে মালিকের স্বাধীনতা, এমনকি প্রাইভেট কোম্পানি গুলোতে প্রবৃদ্ধির পরিমাণও বেশি। জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মালিক মার্ক জুকারবার্গ সব সময়ই চান ফেসবুক প্রাইভেট কোম্পানি হিসেবেই কাজ করে যাক। তবে একটি সফল প্রাইভেট কোম্পানি পরিচালনার ক্ষেত্রে জন্যে কিছু নীতি অনুসরণ করতে হয়। যেকোন আকৃতির প্রাইভেট কোম্পানির সফল্যের জন্যে আছে ছয়টি স্বর্ণ নীতি।

লক্ষ্য নির্ধারণ করাঃ
একটি কোম্পানির অবশ্যই নিজেদের সম্পর্কে ও তাদের উদ্দেশ্য সম্পর্কে পূর্নমাত্রায় জ্ঞ্যান থাকা উচিত। কোন প্রতিষ্ঠানের কর্মীরা অনেক কম বেতনেও অনেক বেশি উৎপাদনশীল হতে সক্ষম হয়, যদি তাদের কাজের একটি নির্দিষ্ট লক্ষ্য মাত্রা নির্ধারণ করে দেয়া হয়। প্রতিযোগীতাপূর্ণ পরিবেশে ব্যবসায়িক কৌশলগুলো কাজে লাগানোর জন্যে কোম্পানিগুলোর মিশন নির্ধারণ করে নেয়া দরকার।

কর্মীদের সন্তুষ্ট রাখাঃ
এসএএস (SAS) নামক ক্যালিফোরনিয়ার একটি সফল সফটওয়্যার কোম্পানির চীফ এক্সিকিউটিভ অফিসার এবং কো-ফাউন্ডার জিম গুডনাইট বলেছিলেন, প্রতিষ্ঠানের কর্মীদের যদি বিশ্বাস করানো যায় যে, তারা পরিবর্তন আনতে সক্ষম, তাহলে তারা সত্যিই পরিবর্তন ঘটাতে সক্ষম হয়। ব্যবসায়িক সফট ওয়্যার প্রস্তুতকারক কোম্পানিটির সাফল্যের পিছনের মূল কারণ ছিল, প্রতিষ্ঠানটির পিছনে নিয়োজিত জনশক্তি। দক্ষ কর্মী ব্যবস্থাপনার কারণে কোম্পানিটি আইবিএম এবং ওরাকলের মতোন শক্তিশালী কোম্পানি গুলোর সাথে প্রতিযোগীতায় টিকে যায়। কর্মীদেরকে বেতন দেয়ার পাশাপাশি মেডিকেল সুবিধা, সন্তানদের স্কুল সুবিধা, গ্রীষ্মকালীন ক্যাম্প, যাতায়াত সুবিধা, বাসস্থান ইত্যাদি সুবিধা প্রদান করে থাকে কোম্পানিটি।

দ্রুত প্রতিক্রিয়া প্রদান করাঃ
পাবলিক লিমিটেড কোম্পানিগুলোর একটি বড় অসুবিধা হলো, যে কোন বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রদানে বিলম্ব হওয়া। প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো এই দিক থেকে অনেক এগিয়ে। যেকোন সিদ্ধান গ্রহণের ক্ষেত্রে প্রাইভেট কোম্পানিকে তেমন ঝামেলা পোহাতে হয় না। আর এই কোম্পানিগুলোর সাফল্য অনেকটা নির্ভর করে, এই সিদ্ধান্ত গুলো কতোটা দ্রুততার সাথে নেয়া হচ্ছে। তাছাড়া বিভিন্ন পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে না পারলে, প্রাইভেট কোম্পানিগুলর জন্যে প্রতিযোগীতায় টিকে থাকা এক অর্থে অসম্ভব।

দীর্ঘ মেয়াদি পরিকল্পণাঃ
ঝুঁকি গ্রহণ এবং মুনাফা অর্জনের দিক থেকে প্রাইভেট কোম্পানিগুলো তুলনামূলক অনেক বেশি স্বাধীনতা ভোগ করে। একটি প্রাইভেট কোম্পানির সাফল্যের জন্যে দীর্ঘ মেয়াদি পরিকল্পণার দরকার। প্রাথমিক মেয়াদে অধিক মুনাফা না অর্জন করে, বরং ব্যবসার পরিধি বৃদ্ধি করার দিকে দৃষ্টি দেয়া দরকার। আমেরিকার সবচেয়ে বড় প্রাইভেট কোম্পানি ‘কারগিল’ এর সফল্যের পেছনে ছিলো দীর্ঘ মেয়াদি পরিকল্পনা। বর্তমানে কোম্পানিটির মুলাফার পরিমাণ ১৩৪ বিলিয়ন ডলার এবং বিশ্বে ৬৬টি দেশে কারগিল তাদের ব্যবসা পরিচালনা করে চলেছে।

পরিবার ভিত্তিক ব্যবসা পরিচালনাঃ
বিশ্বের সবগুলো প্রাইভেট কোম্পানির প্রায় অর্ধেকই পরিচালিত হয়ে আসছে কোম্পানির প্রতিষ্ঠাতার আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবদের দ্বারা। আপনার ব্যবসায়িক কাজ-কর্মে আপনার কোন আত্মীয় বা বন্ধু যতোটা না দ্বায়িত্বশীল থাকবে, কোন অপরিচিত ব্যক্তি ততোটা দ্বায়িত্বশীল নাও হতে পারে। পারিবারিক ভাবে গড়ে উঠা ব্যবসাগুলোর সাফল্যের হারও তুলনামূলকভাবে বেশি।

একত্রে কাজ করার মনোভাবঃ
প্রাইভেট কোম্পানি মানে এই নয় যে, আপনাকে একাইপথ চলতে হবে। ভাল প্রাইভেট কোম্পানিগুলো তাদের বোর্ড মেম্বারে এবং এক্সিকিউটিভ পজিশনে বাইরে থেকে সেরা কর্মীদেরকে নিয়োগ করে থাকে। তারা বিভিন্ন সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বাইরে থেকে উপদেষ্টা ও পরামর্শদাতা এবং এর সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মতামত গ্রহণ করে থাকে। প্রাইভেট কোম্পানিগুলোর অভ্যন্তরীণ যোগাযোগ উন্নয়নের জন্যে সর্বোচ্চ জোর দেয়া উচত। প্রতিষ্ঠানের প্রত্যেকের সহযোগীতামূলক মনোভাব বজায় রেখে কাজ করে গেলেই একমাত্র সাফল্য অর্জন করা সম্ভব।


http://finance.priyo.com/node/2070
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×