somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষা এগিয়ে যাচ্ছে, বছরের শুরুতে পাঠ্যপুস্তক দিচ্ছে সাথে পরীক্ষায় আগের দিন প্রশ্নও দেয়া হচ্ছে।

২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ১৮ তারিখ মেডিকেল ভর্তি পরীক্ষা ছিল, সবাই অনেক অনেক ভাল প্রিপারেশন নিচ্ছেন আর কিছু ছেলে মেয়ে ঐ মেধাবীদের পরিশ্রম দেখে লুকিয়ে লুকিয়ে হেসেছেন। কেননা এরা এসএসসি পাশ করেছে পরীক্ষার আগেই প্রশ্নপত্র হাতে পেয়ে, এইচএসসিতেও ঠিক তেমনি প্রশ্নপত্র হাতে পেয়েছে পরীক্ষার আগে। সুতরাং লেখাপড়া না করেও বাবার টাকার জোড়ে এরা গোল্ডেন এ+ পেয়ে পাশ করেছে, তাই চোখের সামনে কাওকে পড়া লেখা নিয়ে কষ্ট করতে দেখলে এদের হাসি পায় আর ফিস ফিস করে বলে "এরা আসলেই বলদ, পরীক্ষার জন্য এত পরিশ্রম করতে হয়"
মেডিকেল ভর্তি পরীক্ষার আগেরদিন ঠিকই প্রশ্নপেয়ে যাবে, আর হাসতে হাসতে পরীক্ষায় পাশ করে ঢাকা মেডিকেলে চান্স পেয়ে যাবে। ঠিকই পরীক্ষার আগের দিন প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এরা হাসতে হাসতে পরীক্ষা কেন্দ্র থেকে বাহিরে হয়েছে আর মেধাবিরা কপালে একটা বাজ নিয়ে এসেছে।

এসএসসি এবং এইচএসসিতে প্রশ্ন পত্র ফাঁস হল, সবাই দুইদিন চিল্লা ফাল্লা করে চুপখয়ে গেলাম। আমাদের জাফর স্যার আরো একটু এগিয়ে সারাদিন শহীদ মিনারে অনশন করে রাতে শিক্ষমন্ত্রীর হাত থেকে পুরষ্কার নিয়েছেন। আমরা দুই দিন পরে ভুলে গেছি আর স্যার সন্ধ্যার পরেই ভুলে গেছেন।

গত ১৮ তারিখে ছিল মেডিকেল ভর্তির পরীক্ষা অর্থাৎ এই পরীক্ষায় যারা পাশ করবে তারাই আমাদের ভবিষ্যত চিকিৎসক, এদের কলাকৌশলের কাছেই আমাদের জীবন মরন প্রশ্ন থাকবে। মেডিকেল সেক্টরটা নিয়ে পৃথিবীর কোন দেশ আপস করেনা, এই লেখা পড়া কঠিন থেকে কঠিন করছে দিন দিন। কিন্তু ভর্তি পরীক্ষার আগের দিন প্রশ্ন ফাঁস করে কিছু অমেধাবী ছেলে মেয়ের শরীরে সাদা এপ্রোন পড়িয়ে তৈরী করা হচ্ছে কিছু অাকামলা ডাকাত, এরা অপারেশন থিয়েটারে গিয়ে বইয়ের পাতা উল্টাবে কি করে এখন রোগিকে অপারেশন করতে হবে।

আমাদের বর্তমান শিক্ষামন্ত্রীর প্রশংসা না করে উপায় নেই, বছরের শুরুতে যেমন পাঠ্যপুস্তক হাতে দিচ্ছেন ঠিক তেমনি পরীক্ষার আগের দিনও হাতে তুলে দিচ্ছেন প্রশ্নপত্র। ধন্যবাদ মাননীয় শিক্ষামন্ত্রী কোন একদিন যখন আপনি এই ডাক্তার দের কাছে নিজের চিকিৎসা নেবেন সেইদিন বুঝতে পারবেন আপনি কি আপদ তৈরী করেছেন এই দেশের জন্য।
বাংলাদেশই একমাত্র দেশ যেখানে এমবিবিএস পাশ করা ছেলে বিসিএস ক্যাডারে পুলিশের চাকরি পছন্দ করে, এই বিশিষ্ঠ মেধাবী নিয়ে আমরা কোথায় যাব? এরা দেশের সম্পদ না আপদ? আমাদের টাকায় সরকারি মেডিক্যাল কলেজগুলি চলবে আর ঐখানে কিছু চোর তৈরী করা হবে তা কিছুতেই মেনে নেয়া যায়না, আর বর্তমান পরিস্থিতীতে না মেনেও উপায় নেই কেননা মায়ের ধর্ষনের বিচার চাইতে গিয়ে ছেলে যখন পুলিশের গুলিতে নিহত হয় তখন এই চোর তৈরীর প্রতিবাদ করতে গিয়ে ভাগ্যে কি হবে তা একমাত্র আল্লাহ জানে। সুতরাং আমার মুখে তালা, যা খুশি তাই হোক দেশ গুল্লায় যাক। আমিতো আর দেশে চিকিৎসা নিতে যাবনা, আস্তে আস্তে হয়তো কোন একদিন দেশের বাহিরে নিজেকে সেটেল করে নেব। তখন আমি পৃথিবীর নামকরা ডাক্তার দিয়ে চিকিৎসা নেব, ডাকাতেরা আমার কাছেও আসতে পারবেনা।

আমার বাবা একজন গ্রামের ডাক্তার, বাড়িতেই উনার ফার্মাসী এই জন্য ছোট বেলা থেকেই এই পেশাটাকে খুব কাছ থেকে দেখছি।
একদিন এক মহিলা তার সন্তান নিয়ে এসে আব্বুকে বলছে "ভাইজান আমার পুলাটার শরীরটা অকেন দূর্বল, একটা ফাইমক্সিল সিরাপ দিলে একটু শরীরে ভিটামিন হয়তো শক্তি পাইতো" সেইদিন দেখছিলাম বাবা অনেক কষ্টে নিজের রাগটা লুকিয়ে আস্তে করে বলছিলেন "ফাইমক্সিল ভিটামিনের ঔষধ না, এটা এন্টিভায়টিক"
গ্রামের অশিক্ষিত মহিলা হয়তো মুহস্ত করা একটা ঔষধের নাম বলেছে, কিন্তু কেও একজন ওনার ভুলটা ঠিক করে দিতে পেরেছে। কিন্তু বর্তমানে চোরিকরে এমবিবিএস সার্টিফিকেট পাওয়া মানুষগুলির এমন ভুল কি কেও সুধরিয়ে দিতে পারবেন?
আমার ভয় হয়, না জানি এই ডাকাতগুলি পেটের ব্যাথায় ডাইক্লোফেনাক দিয়ে বসে, ব্যাথাতো ব্যাথায় বাতের ব্যাথায় যদি ডাইক্লোফেনাক কাজ করে তাখলে নিশ্চয় পাকস্থলির ব্যাথায়ও কাজ করবে।
বর্তমান মহামারি থেকে একমাত্র আল্লাহর কোন গায়েবি রহমত না আসলে আমাদের বাচার কোন পথ নেই, আল্লাহ আমাদের রক্ষা কর।

শেষে একটি ছুট্ট গল্প শেয়ার করি -

২০২৫ সাল, অপারেশন থিয়েটারে বেডে শুয়ে আছেন সাবেক শিক্ষামন্ত্রী উনার হার্ডে সমস্যা অপারেশন করতে হবে।
অপারেশন থিয়েটারের লাইট জ্বলে উঠল, সবাই চারপাশে দাড়িয়ে আছে কিন্তু কেও এনেস্থেসিয়ার মাক্স উনার মুখে দিচ্ছেনা। পাশে একজন অনেক বড় একটা বই উল্টায়ে পাল্টায়ে কি যেন দেখছেন, আর ঘামছেন।
মন্ত্রীর কেমন একটু সন্ধেখ হল, তাই জিজ্ঞাসা করলেন "আপনারা অপারেশনের কাজ শুরু না করে ওটিতে বই নিয়ে কি দেখছেন?"
এবার বিজ্ঞলোক বই রেখে মন্ত্রীকে বলছে, স্যার গতকাল একটা হার্ট অপরেশন করেছিলাম। লোকটাকে এনেস্থিশিয়া দেয়ার পর হার্ট ভিতর থেকে কেটে বাহিরে এনে অপারেশনের কাজ শেষ করি প্রায় ২ ঘন্টায়, খুব সুন্দর অপারেশন হয়েছে কিন্তু হার্ট ভিতরে রেখে করার পরে বুঝতে পারলাম লোকটা হার্ট বাহির করার সাথে সাথেই মারা গেছে।
তাই দেখছি আপনার হার্ট কেটে বাহিরে না এনে ভিতরে রেখে চিকিৎসা করা যায় কিনা, সাথে সাথেই মন্ত্রী হার্ট এটাকে মারা গেলেন চিকিৎসার আর প্রয়োজন হয়নি।
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:০৫
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

একলা আমি...

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৫

সব মানুষের ভিতর একটা একলা 'আমি' থাকে। যে আমি হাজার মানুষের ভিড়েও নিজের একাকিত্বকে আগলে রাখে। সেখানে একটা 'তুমি'ও থাকে। যে তুমি, চিরবিরহের। যে তুমি অনেক দূরের, যাকে চোখ দেখতে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×