somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষ গুলি কেন এমন হয়

১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল ব্যাংকে গেলাম দেশে কিছু টাকা পাঠানোর জন্য, সিঙ্গাপুরে বাংলাদেশের কয়েকটা ব্যাংক আছে তারপরও আমি ন্যাশনাল ব্যাংকের মাধ্যমেই বেশিরভাগ সময়ে দেশে টাকা পাঠাই। হয়তো কেও মনে করবেন তাখলে কি এদের মান অন্য ব্যাংকের তুলনায় অনেক ভাল, আমি উত্তর দেব "না"। বরং এখানে মাঝে মাঝে উদ্ভট ধরনের স্টাফ আসে যাদের আচরন খারাপের চেয়েও খারাপ।
তারপরও আসি কেননা এখানে একটা মেয়ে জব করে, মোটামুটি ব্যবহার ভাল তাছাড়া মেয়েটা প্রতি কেমনজানি একটা দূর্বলতা কাজ করে।
যেখানে লম্বা লাইন থাকলে সবাই বিরক্ত হয়ে যায়, সেখানে আমি বরং খুশি মনেই দাড়িয়ে থাকি। যত লম্বা লাইন তত বেশি সময় নিয়ে মেয়েটাকে দেখতে পারব, আমার এমন পাগলামী মেয়েটাও খুব ভাল করেই বুঝতে পারে তাই মাঝে মাঝে আমার উপস্থিতি টের পেয়ে কেমন করে যেন একটু হেসে উঠে যা হৃদয় ছুয়ে যায়।
আজো দাড়িয়ে আছি, আর কেমন অপলক নয়নে মেয়েটাকে দেখছি। কি সুন্দর করেইনা নিজের দায়িত্ব পারলন করে চলছে, কারো সাথেই তেমন অতিরিক্ত কথা বলছেনা শুধু টাকা নিচ্ছে আর রিসিপ্ট দরিয়ে দিচ্ছে।
অন্য কাউন্টার ফাকা থাকলেও আমি যায়না, এই বার্তটা এই ব্যাংকের সবাই জানে যার জন্য কেও ডাকাডাকি করেনা।
আমার সামনের যে লোক উনি ২ এবং ৫ ডলারের কয়েকটা নোট গুনছেন, বারবার গুনছেন হয়তো কোন ভুল আছে নতুবা মিলাতে পারছেন না। আমি উনার বারবার গুনতে থাকাটা ভালই উপভোগ করছি, উনার দেরি মানে আমারো দেরি আর এই সুযোগে কইন্যারে বেশি সময় নিয়ে দেখতে পারছি।
প্রায় ৩/৪ বার গুনার পরে এবার কইন্যার কন্ঠে কর্কস শব্দ এসে পরল, এক প্রকার দমক দিয়ে বল্ল এই কয়েকটা টাকা পাঠাবেন তার জন্য এতবার গননার কি আছে? সাইড দেন, পরের লোক আসোক আপনি একটু দূরে গিয়ে টাকা গুনেন।
লোকটা মন খারাপ করে দূরে চলে যাচ্ছে, আমি হাতরা টানদিয়ে দরলাম আর জানতে চাইলাম কি ব্যাপার।
উনি মলিন মুখে উত্তর দিলেন দেশে ৫ হাজার টাকা পাঠাবেন কিন্তু কিছুতেই হিসাব মিলাতে পারছেন না, ব্যাংকে যে ৫ ডলার সার্ভিস চার্জ নিবে এটা উনি জানতেন না। এখন ৫ ডলার কম আছে কিছুতেই ৫ হাজার টাকা পাঠাতে পারছেনা, কিন্তু বাড়িতে এই টাকাটার খুব দরকার।
পকেট থেকে ৫ ডলারের একটা নোট বাহির করে উনার হাত দিয়ে বল্লাম নেন এবার মিলিয়ে পাঠিয়ে দেন, লোকটা কেমন যেন ইতস্ত করছিল। কাপাকাপা হাতে টাকাটা নিল, এদিক সেদিক না তাকিয়ে সোজা কাউন্টারে গিয়ে টাকাটা পাঠাল।
আমার সামনে যখন আসল তখন মনে হচ্ছিল উনি অনেক বড় একটা দায়িত্ব পালন করেছেন, কথা প্রসঙ্গে জানতে পারলাম উনার বেতন ৪৫০ ডলার। এত কম টাকা বেতনের মানুষগুলি কত পরিশ্রম করেইনা কিছুটাকা জমিয়ে রাখে আপন মানুষ গুলির নিকট পাঠানোর জন্য, অথচ ব্যাংকের বড় কর্তারা কত খারাপ ব্যবহার করে উনাদের সাথে।
টাকা পাঠানো পর উনার মাঝে বিশ্ব জয় করা একটা আনন্দ কাজ করছিল। এতই আনন্দিত হয়েছিল যেন রাখার জায়গা ছিলনা, তাই আনন্দগুলো অশ্রু হয়ে গাল বেয়ে বেয়ে বিচে পরতে লাগল।
আমি দ্রুত নেমে গেলাম ব্যাংক থেকে, বেশি আবেগের জায়গায় দাড়িয়ে থাকতে নেই। টাকাটা না হয় অন্য দিন পাঠানো যাবে.............
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:২৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

মধু মাসে বিয়া

লিখেছেন রোকসানা লেইস, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৫৮


সকাল থেকেই মেঘলা আকাশ অথচ রাতের বেলা দেখেছিলাম অনেক তারার মেলা আকাশে। একটুখানি অরোরার আলো ও ঝিলিক দিয়েছিল। রাত ভোরের দিকে অনেকটা সময় আকাশের নিচে দাঁড়িয়ে ছিলাম। জরুরী কিছু... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

×