একদিন আমি পৃথিবীতে থাকবো না
থাকবে অন্য মানুষেরা,থাকবে তাদের সঙ্গী সাথীরা
থাকবে বৃক্ষপত্র,নদী ও সমুদ্র, থাকবে নীলাকাশ
শুধু আমি থাকবো না।
আমি কি একেবারেই থাকবো না
এই যে গোলটেবিলে,প্রেসক্লাবে,মানববন্ধনে
কত কথা বললাম,কত তুমুল করতালি
এসব কিছুই থাকবে না?
এত বই লিখলাম এত শিক্ষার্থীদের পড়ালাম
জগৎ ও জীবন সম্পর্কে এত স্বচ্ছ ধারনা দিলাম
সেই আমি থাকবো না?
হ্যা, এটাই পৃথিবীর সুকঠিন নিয়ম
এখানেই পরম করুনাময়ের রহমত।
তিনি পুরনোকে নিয়ে যান
রেখে যান নিরন্তন নতুনের পদধ্বনি।
তারই মাঝে ধ্বনিত হয় আদর্শ মানবের কন্ঠ
ধ্বনিত হয় দুর্নীতিমুক্ত সমাজের স্বপ্ন সাধনা
গোলটেবিলে, মানববন্ধনে আমার বানী থেকে যাবে
শুধু একদিন আমি থাকব না।।
কবি কামাল আতাউর রহমান
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১৫ রাত ৮:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



