দেলোয়ার হোসেন সাইদির ফাসি
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সকল প্রশংসা আল্লাহ্র। আল্লাহ্ই আমাদের থেকে অধিক জানে। স্বাধীনতার পরের ৪০ বছরে সাইদি ইসলামের প্রচারের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন। তার এই অবদান বাংলার মানুষ ভুলতে পারবে না । সে বাগ্মিতায় অসাধারন। তার কথা শুনে অনেক বিধর্মী ইসলাম ধর্ম গ্রহন করেছেন। কিন্তু স্বাধীনতার পরের কিছু কর্মকাণ্ডে খোদ বাংলার অনেক আলেমরা ক্ষুব্ধ ছিলেন যার ভিতর অন্যতম জামায়েত ইসলামীতে যোগ দিয়ে গনতন্ত্রে আস্থা আনা। যাই হোক ইসলাম প্রচারের ক্ষেত্রে তার অবদানের কারনে তিনি অনেক সাধারন মুসলমানের কাছে কিংবদন্তী হিসেবে ছিলেন। কিন্তু আজকের রায়টা বাংলাদেশের জন্য মাইলফলক। মানুষ হয়তো খারাপ থাকার পরে ভালো হলে আল্লাহের কাছে মাফ পায় । তবে তার দুনিয়ার খারাপ কর্মকাণ্ডের(যা দ্বারা মানুষ ক্ষতিগ্রস্থ হয়) তাকে দুনিয়াতেই শাস্তি পেতে হয় যা আমাদের পবিত্র ধর্মেই দেওয়া আছে। হয়তো দেলোয়ার হোসেন সাইদি শেষ বিচারের দিন আল্লাহ্ এর কাছে ক্ষমা পাবেন কিন্তু দুনিয়ায় করা কর্মকাণ্ডের জন্য যে রায় ঘোষিত হয়েছে তা আমাদের জন্য দৃষ্টান্ত। প্রত্যেকটা মানুষের জন্য আজকের রায় একটা শিক্ষা হয়ে দাঁড়ালো যে মানুষ যদি কোন অন্যায় করে তবে তার বিচার হবেই। তা পরে সে যতই সাধু হোক। ইনশাল্লাহ বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠার অন্যতম সিঁড়ি হিসেবে দেখা যাবে এই রায়কে এবং মানুষ ভবিষ্যতে কোন অন্যায় করার আগে এই রায়ের কথা স্মরণ করবেন। আর ভাববেন পাপ করে দুনিয়ায় মাফ পাওয়া যাবে না।
জয় বাংলা
জয় জনতা
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
অপলক , ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:০৯

নানা আড্ডার নানা প্রসঙ্গের একটা টপিকস ছিল বগুড়ার খুব পরিচিত মুখ আবু তাহের স্যার, যিনি বর্তমান Assistant Upazila Education Officer (ATEO) / Upazila Assistant Primary Education Officer (previously...
...বাকিটুকু পড়ুনশীঘ্রই আসব
সাইফুল ইসলাম সাঈফ
তুমি দাওয়াত দিলে রূপসী
কিন্তু দিনক্ষণ বললে না!
তবে দাওয়াত পেয়ে খুশি হয়ে ওঠি
বলে দেই ইনশাআল্লাহ শীঘ্রই আসব।
ভেবে চিন্তে বলি আগামী মাসে
প্রথম সপ্তাহে তোমার শহরে যাবো।
আমার বিলম্ব সহ্য... ...বাকিটুকু পড়ুন
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন