দীপের মৃত্যুর জন্য হেফাজতের সমর্থকরা দায়ী না।
এমনকি জামাত-শিবিরও দায়ী না।
না, স্বাধীনতা বিরোধী চক্রও দায়ী না।
প্রবল প্রতিক্রিয়াশীলরাও দায়ী না।
উগ্র মৌলবাদীরাও দায়ী না।
দায়ী হচ্ছে তারা,
যারা শান্তির কথা বইলা জামাত-শিবিরের সাথে আপোষ করে।
যারা ভোটের জন্য ধর্মব্যাবসায়ীদের সাথে আতাত করে।
যারা গদির লোভে সাম্প্রদায়ীকদের বন্ধু বানায়।
যারা নির্বাচনের খাতিরে অন্যায় মেনে নেয়।
যারা প্রগতিশীলতার নামে তলে তলে প্রতিক্রিয়াশীলদের প্রশ্রয় দেয়।
তারাই দায়ী দীপের অকাল প্রয়ানের জন্য।
দীপ তুমি কি জানো এই দেশে আরো হাজার হাজার দীপ সামনে মারা যাবে কারন তারাও তোমার মতো ভূলতে বসেছে এই দেশে অন্যায়ের প্রতিবাদ করতে নেই।।।
পুনশ্চঃ সিলেটের হিমেলই কি হতে যাচ্ছে পরবর্তী দীপ? আল্লাহ্ তুমি হিমেলকে সুস্থতা দান করো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



