প্রায়শই আওয়ামীলীগের দালাল উপাধি শুনতে হয়। হাসি পায়।
আমি নাকি আওয়ামীলীগ এর দালাল কিন্তু এই আওয়ামীলীগ সরকারের আমলেই না পাইলাম একটা সরকারি চাকরি না পাইলাম একটা বায়িং হাউজে চাকরি।
এই সরকারের আমলেই অন্যায়ভাবে আমার বাড়ীর বাউন্ডারি ভাইংগা দিলো, থানা পুলিশ, সাহারা খাতুন এর কাছে গিয়াও ন্যায্য বিচার পাইলাম না কিন্তু আমি নাকি আওয়ামীলীগের দালাল।
এই সরকারের আমলেই দুই বোনের স্কুলের চাকরি অস্থায়ী থেকে স্থায়ী না হইয়া চাকরি চইলা গেলো কিন্তু আমি নাকি আওয়ামীলীগের দালাল।
মার্কেটের অন্য ব্যাবসায়ীদের যন্ত্রনায় ব্যাবসা করা দুরূহ হইয়া গেলো, মার্কেট সমিতির নূন্যতম সহায়তা পাইলাম না কিন্তু আমি নাকি আওয়ামীলীগ এর দালাল।
দালালি কি?
অন্যায় সুবিধা আদায়ের জন্য নিজের বিবেকের বিরুদ্ধে কারো উদ্দেশ্য সফল করার কাজই হলো দালালি।
আর আমার তো এই সরকারের আমলে নিজের প্রাপ্যই আদায় হয় নাই কিন্তু আমি আওয়ামীলীগ এর দালাল!!!!!
নিজের টাকা দিয়ে ইন্টারনেট চালাই, নিজের বিবেকের কাছে যেইটা সহিহ মনে হয় তা লিখি। তা আওয়ামীলীগ এর পক্ষে গেলেও আমার কিছু আসে যায় না, না গেলেও আসে যায় না।
আমার বিবেক মূলত স্বাধীনতার পক্ষে এবং স্বাধীনতার বিরুদ্ধতা দিয়ে আমার বিবেক পরিচালিত। তাই কেউ আওয়ামীলীগ এর দালাল বললে আমি নিশ্চিত হই আওয়ামীলীগ স্বাধীনতার পক্ষের শক্তি এবং স্বাধীনতা বিরোধীদের জম।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




