ভাবলাম তাজলেনে যাই। সেখানে ফ্রেন্ডরা হয়তো কিছু একটা করতে পারবে। একদিন কোনমতে রাখতে পারলে হয়। পরের দিন আমাদের ক্লাসের কাউকে দিয়ে দেবো। বিড়াল ছানাগুলো এত্তো কিউট!!!!!
অনেকক্ষণ ধরে অনেক বন্ধুকেই সাধলাম। কিন্তু কেউ এই আপদ(!) নিতে রাজী না। এক বন্ধু সমাধান দিল। সে বললো তাদের বাসা বরাবর সামনের বাসায় অনেক গাছপালা আছে। সেখানে ছায়ামতো। কিছু বিড়ালও আছে। সেইখানে রাখতে বললো। ও নাকি বারান্দা থেকে নজর রাখবে। ওদের বাসা তিনতলায়। আমি সেখানেই রেখে এলাম। আর কিছু করার নেই। বেলা হয়ে যাচ্ছে অনেক।
বিড়াল ছানাগুলো বাচবে নাকি জানিনা। তবে এখন খুব খারাপ লাগতেছে। ওদের জন্য যখন কিছু করতেই পারবোনা তখন রাস্তা থেকে তুলে আনলাম কেন? এখন যেখানে রেখে এসেছি সেখানে অনেকগুলো বিড়াল আছে। আমি কালো রঙের একটা বিড়াল দেখেছিলাম। এখন দ্বিধায় আছি। বিড়াল ছানাগুলোর মা বেচে আছে নাকি বলতে পারছি না। তবে আমার মনে হয় বেচে নেই। বেচে থাকলে বাচ্চাগুলোকে কাঠফাটা রোদের মধ্যে রেখে যেতো না। যেখানে শুধু রোদ না। কুকুরের ভয়ও আছে। আর দুষ্টু ছেলেপেলেরাতো আছেই।
বিড়ালগুলো পুরো সাদা। আর গায়ে কমলা কমলা ছোপ ছোপ রঙ। একটা বিড়ালের গায়ে কালো কালো ছোপও আছে। গায়ে যখন হাত বুলিয়ে দিচ্ছিলাম মিউ মিউ করছিল। ভূলতে পারতেছিনা এখন আর। খুব খারাপ লাগতেছে। আমি কি ঠিক কাজ করছি? নাকি কোন ভুল করলাম? বুঝতে পারতেছি না।।।।।।।।।।।।।।।।।।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



