কোরিয়ার খেলাটা ছিল অসাধারণ+হাস্যকর। তারা গোলপোস্টের সামনে এমনভাবে করে দাড়িয়েছে যে একটা দেয়াল তৈরী হয়ে গেছে। আমি সিউর যে বাড়িতে যাবার পরে সবার শরীরেই বড় বড় গোল গোল স্পট থাকবে। ব্রাজিলের কিক তারা শরীর দিয়েই ঠেকিয়েছে। মারাত্মক ডিফেন্স ভেঙ্গে ব্রাজিল জিতেছে। এইটাই অনেক বড়। এটা একটা সংকেত্ও বটে। ব্রাজিলের অনেক কষ্ট করতে হবে ফাইনালে যেতে চাইলে। কিন্তু বিশ্বের সেরা দল। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের পক্ষে সেটা কঠিন হবে বলে মনে হয় না। পুরো খেলাটাতেই মিস করেছি রোনালদিনহো'কে। বুকে বল নিয়ে যে গোল দিয়ে দিতো।।।
শুধু দূঃখ একটাই। শেষমেষ গোল খেল ব্রাজিল। গোলটা না খেলে ভাল হতো...

এইবার সেই কবিতাটা। মেসি এবং কাকাকে নিয়ে... কবিতাটা আমার খালাতো বোনের লেখা যে ব্রাজিলের সাপোর্টার। এইবার ক্লাস এইটে পড়ছে।।।
নোটন নোটন পায়রাগুলো ঝোটন বেধেছে,
ঐ পাড়েতে মেসি ভাইয়া হাঁগতে বসেছে;
কে দেখেছে? কে দেখেছে?? কাকা দেখেছে,
কাকার পায়ে বল ছিল কিক মেরেছে;
উহু!! মেসির বড্ড লেগেছে........