somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট্ট 'সুবোধ' আর একজন গৌতমবুদ্ধের গল্প

২৩ শে জানুয়ারি, ২০২০ রাত ১:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কিছু কাগজপত্র ফটোকপি করতে দিয়ে দাঁড়িয়ে ছিলাম। বাবার হাত ধরে ছেলেটা এসে দাঁড়ালো আমার পাশে। দেখতে অনেকটা আমাদের 'সুবোধ' এর মতো। খুব চুপচাপ। বাড়িতে লিখবার জন্য খাতা কিনবে। বাংলা, ইংরেজি আর অংক খাতা।

দোকানি কয়েক পদের বাঁধাই করা চকচকে মলাটের খাতা দেখালো। নানান মলাটের নানান বাহার। যাচাই-বাছাই করে ওর পছন্দমতন চারটা খাতা সুবোধ ওর বাবার হাতে দিল। সুবোধের বাবা লেনদেন শেষে, দোকানির কাছে একটা ব্যাগ চাওয়ার ফাঁকে, চোখ বুলালেন খাতা গুলোর মলাটে।

বয়স আর কত! ৯ কিংবা ১০।
এই বয়সে নতুন বই-খাতা কেনার সময় ছেলেমেয়েদের চোখেমুখে একটা আনন্দ থাকে। ওরও তাই ছিল। তবে সুবোধের আনন্দ পুরোপুরি বেশিক্ষণ টিকলো না।

পছন্দ করা চারটার মধ্যে একটা খাতার মলাট ওর বাবার পছন্দ হয়নি। তাই ওই খাতাটার বদলে ওর বাবার পছন্দসই অন্য আরেকটা মলাটের খাতা এলো। সুবোধ সন্তুষ্টির ভাব মুখে নিয়ে, কোন কথা না বলে অথবা কোন কথা বলতে না পেরে আবার বাবার হাত ধরে হাঁটতে লাগলো। বাড়ি যাওয়ার পথে, বাবার সাথে, ছোট্ট এই সুবোধের, ঐ বদল হওয়া খাতাটির মলাট নিয়ে কোন কথা হয়েছিল কি না আমার জানার কোন উপায় ছিলো না। থাকলে যেতাম।

তবে ফটোকপি শেষ করে বাড়ি ফেরার পথে আমি সারাটা রাস্তা সুবোধের আগামী দিনগুলির কথা ভাবলাম। সুবোধেদের ভবিষ্যৎ তো আমার বাংলাদেশের ভবিষ্যৎ। দশ বছরের আজকের সুবোধ একদিন বড় হবে। দশ থেকে কুড়ি। কুড়ি থেকে তিরিশ। তিরিশ থেকে চল্লিস পেরোবে। পঁয়তাল্লিশে পৌঁছে আজকের সুবোধ হয়তো পাড়ার মোড়ে ওর সন্তানকে নিয়ে খাতাও কিনতে যাবে।

আমার ভয় সেই দিনটিকে নিয়েই।

কেমন মানুষ হবে সুবোধ ?
নিজের সন্তানের পছন্দ করা খাতার মলাটে যদি গৌতম বুদ্ধের ছবি থাকে? 'অধর্ম হবে' এই কথা বলে, সুবোধও কি সেই খাতা দোকানিকে ফেরত নিতে বলবে?
সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:০৯
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×