somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

করোনা .. তোর পরোয়া করি না

০৫ ই এপ্রিল, ২০২০ রাত ১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পৃথিবী নামের পুরো গ্রহ টাই আজ অচল। ইউরোপ, আমেরিকার মতো সবচাইতে উন্নত স্বাস্থ্যসেবা দেয়া দেশগুলো যখন রীতিমতো অসহায় হয়ে প্রতিদিন লাশের উপর লাশ ফেলছে। কোনভাবেই কোনকিছুরই কূলকিনারা করতে পারছেনা কেউ।

তখন.. আমরা?
করোনা, তোর পরোয়া করি না।

বীরের জাত। করোনা কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আমরা এতকিছুর পরও তাই করি এবং করছি যা আমাদের মন চায়। আমরা সামাজিক দূরত্বে বিশ্বাসী করি না। কিসের দূরত্ব? আয় বন্ধু বুকে আয়। 'কতদিন দেখিনি তোমায়'।

চীন, ইতালিতে যখন হাজারে হাজারে মানুষ মরছিল, যখন আমাদের হাতে প্রায় ২ মাস সময় ছিল করোনা ঠেকানোর সরঞ্জামাদি প্রস্তুত করবার, তখন আমরা করোনার সাথে রীতিমতো 'মশকরা' করেছি। আমাদের বিজ্ঞানীরা তখনই আবিষ্কার করে ফেলেছিলেন যে বাঙালি জাতিকে করোনার মতো এত 'সাধারন কোন ভাইরাস' কিচ্ছু করতে পারবেনা। শুধু তাই না। তখনই ঘোষণা দিয়ে ছিলাম যে 'আমরা করোনার চাইতে বেশী শক্তিশালী'।

তবুও জনসমাগম এড়ানো ও সামাজিক দূরত্ব রক্ষার স্বার্থে [অনেকটা, সবাই করছে, আমরা না করলে কেমন দেখায়] সরকার সাধারণ ছুটি ঘোষণা করলো। সবাইকে নিজ নিজ অবস্থানে থাকার জোড়ালো আবেদন জানালেন স্বয়ং প্রধানমন্ত্রী। কিন্তু প্রধানমন্ত্রীর 'শাওয়াল এর চাঁদ উঠেছে' এই ঘোষণার সাথে সাথেই লাখে লাখে কোটি মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নাড়ীর টানে ঢাকা ছাড়লাম। বহুদিন পর বিদেশ থেকে এসে শশুর বাড়ি গিয়ে জম্পেশ খানাদানা শেষে শালীকে মোটরসাইকেল এর পেছনে বসিয়ে পুরনো লোকজনের সাথে কোলাকুলি করলাম। ছুটি শেষ। ১০/১৫ দিন আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব দের সাথে কাটিয়ে আবার দলে বলে জীবিকার তাগিদে ঢাকায় এখন ফিরছি সবাই।

যারা ঢাকায় ছিলাম, তারাও কম যাইনি। 'ফাঁকা ঢাকা'র ফটো তো আমরাও কম তুলিনি! পাড়ায় পাড়ায়, অলি গলিতে, বন্ধুরা জটলা পাকিয়ে বেনসনের ধোঁয়ার সাথে 'গেন্ডা ফুল' এর টিকটকের মজা কেউ আটকাতে পারেনি। প্রতি ওয়াক্তের নামাজে মসজিদে মসজিদে মুসল্লীর সংখ্যা মাশাল্লাহ্ আল্লাহর রহমতে এই করোনার উসিলায় অনেক বেড়েছে। ইস্ত্রি করা পাঞ্জাবিতে হালাল সুগন্ধি মেখে শুক্রবার জুম্মার নামাজ শেষ করে জাম্বুরা ওয়ালার দোকানে সে কি ভিড়! দুপা এগিয়ে গুড়া মাছের ফেরিওয়ালার সাথে দাম কষাকষি। প্রধান সড়কগুলোতে গাড়িঘোড়া অস্বাভাবিক রকম কম। শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত আর শপিংমলগুলো সব বন্ধ এ ছাড়া বাদবাকি সবকিছুই 'মোটামুটি নরমাল'।

কিসের করোনা? কি করোনা? কোথাকার করোনা? নিরাপদ সামাজিক দূরত্ব আবার কি জিনিস? ফাইজলামি করেন? এইসব 'হুদাই', 'আজগুবি' গুজব চারিদিকে। করোনা আমাদের কিচ্ছু করতে পারবে না ইনশাআল্লাহ্।

কেন পারবে না? তারও নানান ঝলমলে রঙীন বিশ্লেষণ আমাদের করা শেষ। বাংলাদেশের আবহাওয়ায় করোনা টিকতে পারবেনা। গরমে গলে যাবে। চীন থেকে মধ্যপ্রাচ্য, আমেরিকা, ইউরোপ, অস্ট্রেলিয়া ভ্রমণ করতে করতে বাংলাদেশে আসার পর করোনা ক্লান্ত হয়ে যাবে। শিশুকালে যক্ষার টিকা দিয়েছি,এখনও দাগ আছে। তাই আর চিম্তা নাই। রাখে আল্লাহ মারে কে? আল্লাহর হুকুম হলে একলা ঘরে একমাস বন্দী থাকলেও করোনায় ধরবে। আর হুকুম না হলে জনসমাগমে থাকলেও হবে না। সবই ঠিক কথা। না মানার কোন উপায়ই নাই। একবিংশ শতকের বাতাস খাই ঠিকই, কিন্তু উনিশশতকের গোড়ায় আটকে আছে এখনও আমাদের চিন্তাভাবনার দৌড়।

২০/২২ দিনে যেহেতু করোনা বাংলাদেশে তেমন 'সুবিধা করতে পারে নাই, তাই নিশ্চিত থাকেন আর কিছু হবে না'। এরইমধ্যে তো অনেকে উপসংহারের গানও গেয়ে ফেলেছেন, 'বলিষ্ঠ পদক্ষেপ নেয়ায় বাংলাদেশ করোনাকে যথেষ্ট নিয়ন্ত্রণে রাখতে সফল হয়েছে'।

আমরা আসলে কি?
উত্তর খুঁজে লাভ নাই। পাবেন না। নেই কোথাও।

যা হবার হয়েছে। যা বলার বলেছি। সময় খুব কম।
চলুন বিলুপ্তির হাত থেকে এই বিরল প্রজাতিকে বাঁচাই।

সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২০ রাত ৩:০০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×