http://dailymuktagachanews.blogspot.com/2015/05/blog-post_91.html ময়মনসিংহে বজ্রপাত নিহত ৫।স্টাফ রিপোর্টার :ময়মনসিংহের ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ের সময় জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন পাঁচজন। আজ বৃহস্পতিবার সকালে সকাল ১০টার দিকে হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের বালিয়াকান্দা ও করুয়াপাড়া গ্রামে পৃথক দুই বজ্রপাতের ঘটনায় মাঠে কর্মরত অবস্থায় মারা যান জমসেদ আলী (৫০) ও রুবেল মিয়া (৩০) নামের দুই কৃষক। স্থানীয় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) অফিস সহকারী মো. শরীফুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। এ ছাড়া ধোবাউড়া উপজেলায় বজ্রপাতের পৃথক দুই ঘটনায় মারা যায় তৃতীয় ও সপ্তম শ্রেণির দুই ছাত্র। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কান্দাপাড়া গ্রামে নিজ বাড়ির বারান্দায় বসে থাকা অবস্থায় বজ্রপাতে আক্রান্ত হয় স্কুলছাত্র দেলোয়ারসহ কয়েকজন গুরুতর আহত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃত ঘোষণা করেন। নিহত দেলোয়ার উপজেলার গুজিরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র। তার পিতার নাম আতর খাঁ। অপরদিকে প্রায় একই সময় উপজেলার চারুয়াপাড়া গ্রামে নিজ বাড়ির বারান্দায় বসে থাকার সময় বজ্রপাতে আক্রান্ত হয় স্কুলছাত্র মোশাররফ হোসেন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। মোশাররফ ভেদিকুড়া জুনিয়র স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। তার পিতার নাম লাল মিয়া। এ ছাড়া জেলার ফুলপুর উপজেলার ৪ নম্বর সিংহেশ্বর ইউনিয়নের ধনারভিটা গ্রামে বজ্রপাত আক্রান্ত হয়ে মারা যান কফিল উদ্দিন (৫৫)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফুলপুর থানার ওসি মাজহারুল হক।
আজকের ডায়েরী- ২০১

এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন
২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে
গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....
চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....
বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন
সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন
তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।