স্যামুয়ের কনজুয়ালজেস একজন জিনিয়াস প্রোগ্রামার। নতুন নতুন উদ্ভাবনী চিন্তা সব সময়ই তাকে তটস্থ করে রাখে। আর তাই প্রতিদিন সাজগোজ করে অফিসে পৌছানোর সাথে সাথেই সে কলিগদের বিগিনিং আনন্দের খোরাক হয় একটি সাধারন কারনে। তা হল, প্যান্টের জিপার। শার্টটা প্যান্টের ভেতর ইন করিয়ে শেষ পর্যন্ত স্যামুয়েল প্রায় প্রতিদিনই প্যান্টের জিপারটা লাগাতে ভুলে যায়। একদিন স্যামুয়েল পরিকল্পনা করল যে, সে জিপারওলা প্যান্ট আর কিনবেনা। যেই ভাবা সেই কাজ। পুরোনো সব প্যান্ট ফেলে দিয়ে নতুন করে প্যান্ট কিনে নিয়ে এল। পরদিন সকালে তার দৈনন্দিন চিন্তাভাবনার সাথে আরেকটা জিনিস যোগ হল, সে হল উত্তেজনা। নতুন ধরনের প্যান্ট পরিধান করার উত্তেজনা। সাজগোজ শেষে অফিসে এল কিন্তু স্যামুয়েল অফিসে পৌছে অভ্যর্থনা কক্ষ পার হবার সময়ই লক্ষ্য করল অভ্যর্থনাকারিনী মার্গারেট কসকাবিসকি অন্যদিনের চাইতেও বেশি করে হাসছে। হাসি চেপে রাখতে না পেরে রুমাল দিয়ে মুখ চেপে রাখল। স্যামুয়েল এর মাথায় কিছুতেই ধরছেনা মেয়েটি কেন হাসছে। স্যামুয়েল মার্গারেটকে ছোট্ট একটা কর্পোরেট টাইপের ধমক দিয়ে বলল, "দেখুন মার্গারেট, আজ আপনার হাসার কিছুই নেই। আমার প্যান্টে কোন জিপারই নেই, জিপার খোলা থাকার কোন সম্ভাবনাই নেই। আপনারও আর হাসার কোন প্রয়োজন নেই।" শুনে মার্গারেট নিজেকে সংযত করার চেষ্টা করতে করতেই বলল, "দু:খিত স্যার! তবে আমার চোখ যদি আমার সাথে কোন রকম ছলনা না করে থাকে, তাহলে আমার চোখের দৃষ্টি মতে, আপনি আজ কোন প্যান্টই পরে আসেননি।"
আলোচিত ব্লগ
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!
হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।