তুমি আমার ঘুম চোখের প্রথম দৃষ্টি
তুমি আমার মন আকাশের ঝড়ো বৃষ্টি
তুমি আমার ঘুম জাগা নিরব রাতি
তুমি আমার জীবন চলার শেষ স্মৃতি
তুমি আমার একলা ঘরের ঘুমের বৃথা আয়োজন
ফিরে এসো প্রিয়তম
অভিমানে আর কতক্ষন
চারিপাশে তুমি, মনে আর আনমনে সারাক্ষন (২)
তুমি আমার শেষ বিকেলের মেয়ে
তুমি আমার মধ্য রাতের জোস্না স্নানের পাগলামি
তুমি আমার বিষাদের মেঘলা দুপুর
তুমি আমার প্রথম সকালের ঝলমলে রোদ।
তুমি আমার এলোমেলো স্বপ্ন শেষে বুকের কাপন
ফিরে এসো প্রিয়তম
অভিমানে আর কতক্ষন
চারিপাশে তুমি, মনে আর আনমনে সারাক্ষন (২)
তুমি আমার রিকশায় পাশাপাশি, আড্ডাতে হাসাহাসি
তুমি আমার চায়ের কাপে মুখোমুখি,
বাসের শেষ সিটের খুনসুটি,
তুমি আমার একলা আকাশের রাতের তারা,
তুমি আমার অফিস শেষে একলা পদচলা
তুমি আমার হঠাত উদাসী মন
ফিরে এসো প্রিয়তম
অভিমানে আর কতক্ষন
চারিপাশে তুমি, মনে আর আনমনে সারাক্ষন (২)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



