ইচ্ছে করে হারিয়ে যাই পরিচিত শহর থেকে
তারপর সময় নিয়ে স্মৃতিহীন মরে যাই।
ইচ্ছে করে যেখানে সেখানে ঘুমিয়ে পড়ি,
ঘুমের ভিতর মৃত্যুর পরের জীবনে চলে যাই
ওপাশ থেকে ঘুরে ঘুরে জীবিতদের দেখি।
ইচ্ছে করে পৃথিবীর ভিতরে নেমে যাই,
নামতে নামতে পূর্বপুরুষদের সুখ দু:খ অনুভূতি ছুয়ে
অভিজ্ঞতায় নুজ্য হয়ে ওপাশ দিয়ে বেড়িয়ে পরি।
ইচ্ছে করে সংসারের জেনারেশন গ্যাপ তাড়িয়ে
বাবা মাকে সমবয়সী বানিয়ে ফেলি।
ইচ্ছে করে চারপাশ জ্বালিয়ে পুড়িয়ে
ধ্বংসঝজ্ঞের মধ্যে বুদ্ধ আসনে বসে পড়ি।
ইচ্ছে করে মোমের মতো গলে নিজেকে বিলীণ করে শূন্যতায়
নিজের বিদেহ মৃতছায়ায় বসবাস করি।
ইচ্ছে করে তীক্ষ্ণ চাহনিতে নষ্টদের অজ্ঞান করে ফেলি ।
ইচ্ছে করে উঠতে উঠতে সাত আসমান ছিড়ে উঠে যাই
তারপর চিত হয়ে নিজেকে ছেড়ে দেই,
উপর থেকে অনন্তকাল পরতে পরতে
অতীতকাতরের মানসিক দাসত্ব থেকে নিজেকে মুক্তি দেই।
আজ ক্লান্ত, ক্লান্ত, হৃদয় অশান্ত অশান্ত।
ঝাপসা ঝাপসা চেনামুখ।
দূরে, সীমানা বিহীন দূরে কিছু আলো।
খেয়া ঘাটে নেই মাঝি।
বর্ষনমুখর সন্ধ্যায় গচ্ছিত কষ্ট নিয়ে,
হাহাকারের অন্ধকারে ঘনীভূত শোকে বহুদিন শুয়ে আছি,
একাকিত্ব অরণ্যের চারিদিকে
আত্ম হননের ক্লান্ত রাতের ছায়া।
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


