somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনালী ব্যাংক কেলেঙ্কারির পেছনে তারেক-কোকোও আছেন

০৩ রা অক্টোবর, ২০১২ সকাল ৯:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব মাছ .. খায় দোষ পরে ঘাউরা মাছের। না ভাই আমি তানভিরের সাফাই গাইছি না। ঐবেটাও পাঁজী বাকিরাও পাঁজী। সব পাঁজীগুলোর সাজা হওয়া দরকার।


দুর্নীতির বরপুত্র তারেকের রহমানের ব্যাংক কেলেঙ্কারির কোনো অভিযোগ থাকবে না তা, কি করে হয়?


অবশেষে থলের বেড়াল বেরুল। বেড়াল সাদা না কাল, আপনারা ভাল বলতে পারবেন।
লেটেস্ট খবর হলো; তারেক-কোকোর বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির ঘটনায় মামলা কররেছে সোনালী ব্যাংক।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুই ছেলে তারেক রহমান ও আরাফাত রহমান কোকোসহ ১০ জনের বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগে মামলা করেছে সোনালী ব্যাংক।

মঙ্গলবার সন্ধায় ঢাকার ১ নম্বর অর্থঋণ আদালতে মামলাটি দায়ের করেন সোনালী ব্যাংকের মতিঝিল শাখার নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম।

অর্থঋণ আদালতের বিচারক রবিউল ইসলাম মামলাটি গ্রহণ করেন। কিন্তু সোনালী ব্যাংক কর্তৃপক্ষ মামলা করতে নির্ধারিত কোর্ট ফি দাখিল না করায় তা দাখিলের জন্য আগামী ২২ অক্টোবর দিন ধার্য করেন।

আদালতের পেসকার মজিবর রহমান জানান, ৪৫ কোটি ৪৯ লাখ টাকা ফেরত চেয়ে ড্যান্ডি ডাইংয়ের চেয়ারম্যান ও খালেদা জিয়ার
X(বড় ছেলে তারেক রহমান,
X(ছোট ছেলে আরাফাত রহমান কোকো,
X(সদ্য মারা যাওয়া সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদ,
X(দুই ছেলে শামস এস্কান্দার ও X( সাফিন এস্কান্দার,
X(মেয়ে সুমাইয়া এস্কান্দার,
X(তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াস উদ্দিন আল মামুন
X(মামুনের স্ত্রী শাহিনা বেগম
X(মোজাফ্ফর আহমেদ
X(গাজী গালিব আব্দুস সাত্তারের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বিবাদিরা সবাই ডান্ডি ডাইংয়ের পরিচালক।

নিয়ম ভেঙ্গে বিপুল পরিমাণ অর্থ ঋণ দেওয়া নিয়ে সম্প্রতি সমালোচনার মুখে রয়েছে সোনালী ব্যাংক। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক নিরীক্ষায় সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে প্রায় চার হাজার কোটি টাকা সরিয়ে ফেলার ঘটনা ধরা পড়ে। এর মধ্যে হলমার্ক গ্রুপই তুলে নেয় আড়াই হাজার কোটি টাকা।

মজিবর রহমান জানান, ২০০১ সালের ১৬ অক্টোবর বিবাদিরা সোনালী ব্যাংকের প্রিন্সিপাল শাখা থেকে ১২ কোটি টাকা ঋণ নেয়। কিন্তু ঋণ পরিশোধের সময় পার হয়ে গেলেও তারা ঋণ পরিশোধ করেনি। তাই এই মামলা করা হয়েছে।

২০০১ সালের ১ অক্টোবরের নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি-জামায়াত জোট সরকার।

অর্থ আদায়ের মোকদ্দমা দায়ের করার আগে ফরিয়াদীকে অ্যাডভোলেরাম কোর্ট ফি দাখিল করতে হয়। তবে অর্থঋণ আইনে দায়েরকৃত এ মামলা দায়েরের ৩০ দিনের মধ্যে এই কোর্ট ফি দাখিল করা যায়
Click This Link
Click This Link
Click This Link
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১২ দুপুর ১২:২৮
১৫টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×