somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাটে পরে বিএনপিকে এবার সংসদে যেতে হচ্ছে

১৩ ই মে, ২০১৩ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপির সামনে এখন একটাই পথ। সংসদ থেকে পদত্যাগ, না হয় যোগদান। সংসদ সদস্যপদ রক্ষা করতে হলে আগামী বাজেট অধিবেশনে যোগ দিতেই হবে বিএনপিকে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াসহ বিএনপির সংসদ সদস্যরা পদ হারানোর ঝুঁকির মধ্যে রয়েছে। দলটির একাধিক নির্ভরযোগ্য সূত্রই আভাস দিয়েছেন, এখনই সংসদ থেকে পদত্যাগের মতো চরম ঝুঁকিতে যাবেন না তাঁরা। একদিনের জন্য হলেও সংসদ অধিবেশনে যোগ দিয়ে সদস্যপদ রক্ষার সিদ্ধান্তই নেবে বিএনপি।
বাংলাদেশের ইতিহাসে চলতি নবম জাতীয় সংসদ ইতোমধ্যে বর্জনের রেকর্ড সৃষ্টি করেছে বিএনপি। এর আগে বিভিন্ন সংসদ অধিবেশনে বিরোধী দলগুলো এভাবে এত বেশিদিন সংসদ বর্জন করেনি। সংসদ বর্জনের ক্ষেত্রে অতীতের সকল রেকর্ডও ভঙ্গ করেছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া। বিরোধীদলীয় নেতা হিসেবে বর্তমান নবম জাতীয় সংসদে এ পর্যন্ত ৩৭০ কার্যদিবসের মধ্যে মাত্র আটদিন উপস্থিত ছিলেন তিনি।
সংবিধানের বিধান অনুযায়ী, সংসদে টানা ৯০ দিন কার্যদিবস অনুপস্থিত থাকলে সংসদ সদস্যপদ খারিজ হয়ে যায়। সংসদ সচিবালয়ের তথ্যানুযায়ী, সংসদে বিরোধী দলের অনুপস্থিতি সদ্য শেষ হওয়া সপ্তদশ অধিবেশন পর্যন্ত ৮৩ কার্যদিবস ছুঁয়েছে। আগামী বাজেট অধিবেশনটি হবে দীর্ঘ। তাই আর মাত্র ৭ কার্যদিবস সংসদে অনুপস্থিত থাকলে বিএনপি ও জামায়াতের সংসদ সদস্যরা তাঁদের পদ হারাবেন। যে হিসেবে সদস্য পদ রাখতে হলে আগামী জুন মাস থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনে যোগ দিতেই হবে বিএনপি ও জামায়াতের সংসদ সদস্যদের।
মাত্র ক’দিন আগেই হেফাজতকে সামনে রেখে বিরোধী দল বিএনপি-জামায়াতের সরকার উৎখাতের পরিকল্পনা ফাঁস হয়ে গেলেও শনিবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও তাদের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন। আসন্ন বাজেট অধিবেশনে যোগ দেয়ারও আহ্বান জানিয়ে বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে উদ্দেশ্য করে সংসদ নেতা বলেন, সরকার উৎখাতের নামে মানুষ হত্যা ও তা-ব বন্ধ করে সংসদে আসুন। যা বলার সেখানেই বলুন। সব কথা আমরা শুনবো। আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান হবে।
সংলাপে বসতে প্রধানমন্ত্রীর আহ্বানের প্রতিক্রিয়ায় শনিবার বিরোধী দলের নেতার উপদেষ্টা শামসুজ্জামান দুদু সংবাদ সম্মেলন করে বলেন, আমরা সংলাপের বিপক্ষে নই, সংলাপের পক্ষে। এ জন্য পরিবেশ থাকতে হবে। নেতাদের আটক রেখে সংলাপ হবে কীভাবে? তাই প্রধানমন্ত্রীকে বলব, পরিবেশ ঠিক করে আপনি সংলাপের কথা বলুন। আমাদের আপত্তি থাকবে না। কিসের জন্য সংলাপে যাব, তাও স্পষ্ট করে বলুন।
বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বিএনপির পক্ষ থেকে এখনো সংসদে ফেরার বিষয়ে আনুষ্ঠানিক কোন সিদ্ধান্ত হয়নি। আগামী নির্বাচনের এখনও সাত মাস বাকি রয়েছে। এখনই সংসদ থেকে পদত্যাগ করলে উল্টো বেকায়দায় পড়তে হবে বিরোধী দলকেই। নির্বাচনের আগে খালেদা জিয়াকে বিরোধী দলের নেতার পদও হারাতে হবে। এসব দিক বিবেচনা করে সংসদ থেকে এখনই পদত্যাগ নয়, বরং বাজেট অধিবেশনে যোগ দিয়ে বিভিন্ন দাবিতে ঝড় তোলার পক্ষেই বিএনপির অধিকাংশ সংসদ সদস্যরা।
নতুন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীও বিরোধী দলকে বাজেট অধিবেশনে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন। আগামী অধিবেশনে তাঁর সভাপতিত্বেই পরিচালিত হবে জাতীয় সংসদ। সেক্ষেত্রে বিরোধী দল সদস্যপদ রক্ষায় অধিবেশনে যোগ দিলে নতুন এই স্পীকারের জন্য অগ্নিপরীক্ষায় হবে। সদস্যপদ রক্ষায় অতীতের মতো একদিনের জন্য সংসদে যোগ দিয়েই বিএনপি বর্জনের পথে গেলে তখন কিছুটা কম চাপ সইতে হবে স্পীকার শিরীন শারমিনকে। বিএনপির সব পক্ষের সঙ্গেই কথা বলে নিশ্চিত হওয়া গেছে, আগামী বাজেট অধিবেশনেই যোগ দিচ্ছে বিএনপি। তবে একদিনের জন্য, নাকি বাজেট অধিবেশনের পুরোটাই থাকবে, সংসদীয় দলের বৈঠক থেকেই সে সব বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। সুত্র
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×