somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মগোপনের পথ বেছে নিয়েছে ছাত্রশিবিরের নেতাকর্মীরা রাজপথে নামানো যাচ্ছে না

০১ লা জুলাই, ২০১৩ ভোর ৬:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য রাজপথের আন্দোলনে আনা যাচ্ছে না জামায়েতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীদের। আত্মরক্ষার জন্য আত্মগোপনের পথ বেছে নিয়েছে তারা। এ জন্য রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল দিয়েও পিটটান দিয়ে প্রত্যাহার করে নিয়েছে ছাত্র শিবির। হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের মাত্র দশ মিনিটের অভিযানে শাপলা চত্বর থেকে সরিয়ে দেয়ার পর ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে। এ ছাড়াও যুদ্ধাপরাধীদের বাঁচাতে গিয়ে পুলিশ হত্যা, আক্রমণ, গাড়িতে আগুন, ভাংচুর, ককটেল-বোমা হামলা, নাশকতা ও নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টির ঘটনায় হাজার হাজার জামায়াত শিবিরের নেতা-কর্মী মামলা-মোকদ্দমায় ফেঁসে যাওয়ায় তাদের মনোবল ভেঙ্গে গেছে। গোয়েন্দা সংস্থার সূত্রে এ খবর জানা গেছে।
রবিবারের সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়ে প্রত্যাহার করে নেয়ার মাত্র তিন দিনের ব্যবধানে তারা হরতালের ডাক দিয়েছিল রাজশাহী ও কুমিল্লায়। রাজশাহী ও কুমিল্লায় দেয়া হরতালের ডাকে সাড়া পায়নি তারা। ছাত্র শিবিরের নেতা-কর্মীরা আগের মতো জঙ্গী রূপে মাঠে না নামায় তাদের হরতাল সুপার ফ্লপ হয়েছে। রাজশাহী ও কুমিল্লায় তাদের হরতাল সফল না হওয়ার পরও রবিবার তারা সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল দিয়েও প্রত্যাহার করে নিয়ে আত্মরক্ষার পথ বেছে নিয়েছে।
শনিবার রাতে ইসলামী ছাত্র শিবিরের ওয়েবসাইটে বলা হয়েছে, ৩০ জুন রবিবারের হরতাল স্থগিত করা হয়েছে। তবে দাবি আদায় না হলে ৩ জুলাই থেকে হরতালসহ কঠোর কর্মসূচী পালন করা হবে। আগের দিন শুক্রবার ইসলামী ছাত্র শিবিরের জেনারেল সেক্রেটারি আবদুল জাব্বার এক বিবৃতিতে বলেছিলেন, সভাপতিসহ কেন্দ্রীয় ও জাতীয় নেতাদের মুক্তি ও আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেফতারকৃত নেতা-কর্মীদের আদালতে হাজির করা না করার প্রতিবাদে শনিবার দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ হবে। দাবি আদায় না হলে ৩০ জুন রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করা হবে। ছাত্র শিবিরের জেনারেল সেক্রেটারি দাবি করেন, শিবির সভাপতিকে অন্যায়ভাবে গ্রেফতার করে অমানবিক নির্যাতন করা হচ্ছে। একইভাবে মিথ্যা মামলায় জাতীয় নেতৃবৃন্দকে দীর্ঘদিন আটকে রেখে কারাগারে নির্যাতন চলছে। ছাত্রশিবির নেতাদের আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে অপহরণ করিয়ে নিয়মানুযায়ী আদালতে হাজির না করে অজ্ঞাত স্থানে নিয়ে চরম নির্যাতন করা হচ্ছে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, জামায়েতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের পায়ের তলা থেকে মাটি সরে গেছে। মাথা তুলে দাঁড়াতে পারছে না তারা। এ জন্যই ছাত্র শিবির রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়ে পরক্ষণেই পিটটান দিয়ে প্রত্যাহার করে নিয়েছে। ছাত্র শিবির যুদ্ধাপরাধীদের বাঁচাতে গিয়ে নিজেরাই ফেঁসে গেছে। পুলিশ হত্যা, পুলিশের ওপর আক্রমণ, পুলিশের গাড়িতে আগুন, ভাংচুর, ককটেল- বোমা তৈরি ও বিস্ফোরণ ঘটানো, নাশকতা ও নৈরাজ্যকর পরিস্থিতির ঘটনায় এখন মামলা-মোকদ্দমার আসামি হয়ে রাজপথে আনা যাচ্ছে না তাদের। আত্মরক্ষার জন্য আত্মগোপনের পথ বেছে নিয়েছে শিবিরের নেতা-কর্মীরা।
সূত্র জানান, হেফাজতে ইসলামের নেতা-কর্মীদের গত মে মাসে শাপলা চত্বর থেকে মাত্র দশ মিনিটের অভিযান চালিয়ে হটিয়ে দেয়ার পর থেকে ছাত্র শিবিরে হতাশা নেমে এসেছে। পক্ষান্তরে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে জামায়াতÑশিবির ও হেফাজতে ইসলামের সহিংসতা দমনে আস্থার সৃষ্টি হয়েছে। এ কারণে ছাত্র শিবির হরতালের ডাক দিয়ে মাঠে নামছে না, নয়তো প্রত্যাহার করে নিচ্ছে। হরতালের ডাক দিয়ে মাঠে নেমে সহিংস ঘটনা ঘটানোর আগেই পুলিশের তাড়া খেতে হচ্ছে।
সূত্র জানান, যুদ্ধাপরাধীদের পক্ষাবলম্বন করতে গিয়ে জামায়াতের তিন নেতা জামায়েতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় পরিষদ সদস্য হামিদুর রহমান আযাদ ও ঢাকা মহানগর কমিটির সহকারী সেক্রেটারি মোঃ সেলিম উদ্দিনকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের জন্য গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালত অবমাননার দায়ে জামায়েতের তিন নেতাকে শাস্তি দেয়ার পরও বড় ধরনের কোন আন্দোলন গড়ে তুলতে পারেনি জামায়াতÑশিবির। এ জন্যও শিবিরের মধ্যে হতাশা নেমে এসেছে।
যুদ্ধাপরাধীর মামলায় জামায়াতের সাবেক আমির গোলাম আযম, বর্তমান আমির মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, সিনিয়র নায়েবে আমির একেএম ইউসুফ, নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, এটিএম আজাহার, আবদুল কাদের মোল্লা, মীর কাশেম আলীসহ প্রথম সারির সকল নেতাই আটক, বিচারাধীন, দন্ডাদেশপ্রাপ্ত ও ফাঁসির আসামি। যুদ্ধাপরাধী এসব নেতার পাশে দাঁড়াতে গিয়ে ছাত্র সংগঠনটি বিগত বছরগুলোতে সহিংস আন্দোলন গড়ে তুলে হাজার হাজার নেতা-কর্মী মামলার আসামি হয়েছে। এতে দলটির নেতা-কর্মীরা পালিয়ে বেড়াচ্ছেন। নেতা-কর্মীদের আত্মগোপনে চলে যাওয়ার কারণে দলটির মেরুদন্ড ভেঙ্গে গেছে। নাকি যুদ্ধাপরাধের অভিযোগ থাকায় তরুণ প্রজন্মও তাদের পছন্দ করছে না? সুত্র
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৩ সকাল ৭:৩৪
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×