somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসছে বিপুল অর্থ ।। টার্গেট নির্বাচন!

০৯ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গত কমাস ধরেই দেশে আসছে বিপুল অর্থ। সম্প্রতি এই বিষয়টির প্রমাণও পেয়েছে বাংলাদেশ ব্যাংকসহ সংশ্লিষ্ট সংস্থা ও প্রতিষ্ঠান। আর এসব অর্থের কিছু ব্যাংকিং চ্যানেলে এলেও তার অধিকাংশই হুন্ডি (ব্যাংকিং চ্যানেলের বাইরে) বা অন্য মাধ্যমে আসছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। অস্ত্র এবং গোলাবারুদ ছাড়াও বিপুল পরিমাণ এই অর্থের দেশে আসাকে ভালো চোখে দেখছেন না কেউই। মনে করা হচ্ছে, আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনের মোড় ঘোরানোর অপচেষ্টায় মানুষকে প্রভাবিত করতে এসব অর্থের সিংহভাগ ব্যবহƒত হতে পারে। আর তারই পরিপ্রেক্ষিতে ব্যাংকিং চ্যানেলে আসা বৈদেশিক মুদ্রার উৎস ও ব্যয় সম্পর্কে ইতোমধ্যেই জানতে শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। একই সঙ্গে সন্দেহজনক লেনদেন শনাক্তে কাজ করছে গোয়েন্দা সংস্থাসহ সরকারি অন্য প্রতিষ্ঠান। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইতোমধ্যে কেন্দ্রীয় ব্যাংকের কাছে বেশকটি সন্দেহজনক লেনদেন ধরাও পড়েছে। এরই ধারাবাহিকতায় জানা গেছে, বিভিন্ন অ্যাকাউন্টের (হিসাব) মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা আসলেও তা এসেছে নানা কায়দায়। কখনও একই হিসাবে অল্প অল্প করে এসেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। আবার আমদানি-রপ্তানির আড়ালেও এ ধরনের ঘটনা ঘটে থাকতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। তার বাইরে হুন্ডির মাধ্যমেও এসেছে বিপুল পরিমাণ অর্থ। জানা যায়, গত কয়েকদিন এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের কাছে অভিযোগ জমা পড়ায় বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। আর তারই পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে বৈদেশিক মুদ্রা হিসাবের (এফসি অ্যাকাউন্টÑ ফরেন কারেন্সি অ্যাকাউন্ট) তথ্য নিতে শুরু করেছে বাংলাদেশ ব্যাংক। নির্দেশনা পরিপালন করতে গিয়ে গত ১ জুলাই থেকে এফসি অ্যাকাউন্টের তথ্য কেন্দ্রীয় ব্যাংকে নিয়মিত পাঠাচ্ছে ব্যাংকগুলো। বিষয়টির ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ম.আহসানউল্লাহ বলেন,‘বৈদেশিক মুদ্রা লেনদেন সংক্রান্ত বিভিন্ন বিষয় আমরা অনলাইনে মনিটরিং শুরু করছি। এটি তারই অংশ। মূলত মনিটরিং বাড়ানোর জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি জানান, এ কাজে ‘স্পেশাল ফরেন কারেন্সি অ্যাকাউন্ট মনিটরিং সিস্টেম’ নামে একটি বিশেষ সফটওয়্যারও চালু করা হয়েছে। যার আওতায় ব্যাংকগুলোকে আলাদা আলাদা পরিচিতি নম্বর (ইউজার আইডি) ও পাসওয়ার্ডও দেওয়া হয়েছে।

সব ধরনের বৈদেশিক মুদ্রা হিসাব খোলার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন দরকার হয় না। যে কেউ এসব হিসাব খুলতে পারেন। তবে বিদেশি অনুদান, প্রকল্প সহায়তা, ঋণ, বিদেশ থেকে এককালীন বিপুল অর্থ নিয়ে আসার মতো বিশেষ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে হিসাব খুলতে হয়। বর্তমানে এ ধরনের প্রায় ৬০০টি হিসাব চালু রয়েছে।

এফসি অ্যাকাউন্টের মাধ্যমে অল্প অল্প করে বিপুল পরিমাণ অর্থ আনা ছাড়াও এক লেনদেনেই কয়েক মিলিয়ন বা তারও বেশি ডলার এসেছেÑ এমন কয়েকটি কেইস জমা পড়েছে কেন্দ্রীয় ব্যাংকে। বাণিজ্যিক ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংককে বিষয়গুলো জানিয়েছে। একই সঙ্গে তারা এসব অর্থ ছাড় করছে না।

দেশে কার্যক্রম পরিচালনাকারী বিভিন্ন দেশিয় ও আন্তর্জাতিক সংস্থা বিদেশি অনুদান, প্রকল্প সহায়তা, ঋণ, বিদেশ থেকে এককালীন বিপুল অর্থ নিয়ে আসার মতো বিশেষ ক্ষেত্রের হিসাবগুলো খুলে থাকে। আর এসব হিসাবে আসে বিপুল পরিমাণ অর্থ। কিন্তু পরে তা কোনো খাতে ব্যয় হয়, তার হিসাব কেন্দ্রীয় ব্যাংক বা সরকারের কাছে নেই। আর বিষয়টি মাথায় রেখেই এসব হিসাবে মনিটরিং জোরদার করেছে কেন্দ্রীয় ব্যাংক।

নাম প্রকাশে অনিচ্ছুক কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা বলেন, এফসি অ্যাকাউন্টের মাধ্যমে যেসব লেনদেন হয়, তা সহজে শনাক্ত করা গেলেও হুন্ডির বিষয়গুলো অগোচরেই থেকে যাচ্ছে। তাই অবৈধ উপায়ে যাতে দেশে কোনো অর্থ আসতে না পারে, সেজন্য সংশ্লিষ্টদের বিষয়টিকে গুরুত্ব দিয়ে ভাবা উচিত। Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×