somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোজা সম্পর্কে রাসূল (সা.)-এর ভাষণ

১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাহে রমজান। সিয়াম সাধনার মাহে রমজান আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইসলামের অন্যতম স্তম্ভ ভাবা হয় যেসব ইবাদতকে রোজা তার মধ্যে অন্যতম। এ সম্পর্কে রাসূল (সা.)-এর অনেক হাদিস রয়েছে। শাবান মাসের শেষ দিন আল্লাহর রাসূল (সা.) সাহাবায়ে কেরামের এক মাহফিলে ভাষণ দান করেন। তিনি মহান আল্লাহতায়ালার হামদ ও সানা পাঠ করার পর বলেন :হে মানুষ! এক সুমহান মাস তোমাদের ওপর ছায়া বিস্তার করেছে। এটি এক মোবারক মাস। এ মাসের মধ্যে এমন এক রাত রয়েছে যা এক হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহ এ মাসে রোজা ফরজ করেছেন। আর এ মাসে রাতের কিয়াম নফল করা হয়েছে। যে ব্যক্তি এ মাসে আন্তরিকতাসহকারে নফল কাজ আদায় করে সে যেন অন্য মাসে ফরজ কাজ করে। যে এ মাসে একটি ফরজ কাজ সম্পাদন করে সে যেন অন্য মাসে সত্তরটি ফরজ কাজ করে।এ মাস সবর ও ধৈর্যের মাস। সবরের বিনিময় হলো জান্নাত। এ মাস সহানুভূতির মাস। এ মাসে মুমিনের রিজিক বৃদ্ধি পায়। যে এ মাসে রোজাদারকে ইফতার করায়, তার গুনাহ মাফ হয় এবং তার ঘাড় দোজখের আগুন থেকে পরিত্রাণ লাভ করে। রোজাদারের জন্যও অনুরূপ সওয়াব রয়েছে। রোজাদারের সওয়াব থেকে কিছুই হ্রাস করা হয় না।আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ভাষণ শোনার পর সাহাবায়ে কেরাম আরজ করলেন : হে আল্লাহর রাসূল (সা.)! রোজাদারকে ইফতার করানোর সামর্থর্্য আমাদের প্রত্যেকের নেই। অতঃপর রাসূলুল্লাহ (সা.) বললেন, যে এক ফোঁটা দুধ, একটি খেজুর বা সামান্য পানির দ্বারা রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তাকেও এ সওয়াব দান করেন। যে রোজাদারকে পেটভরে খাদ্যদান করে, আল্লাহ তাকে কেয়ামতের দিন আমার হাউসে কাওসার থেকে পানি পান করাবেন এবং জান্নাতে না যাওয়া পর্যন্ত সে ব্যক্তির কোনো পিপাসা লাগবে না।এ মাসের প্রথম দশ দিন রহমত, মাঝখানের দশ দিন মাগফিরাত এবং শেষ দশ দিন দোজখের আগুন থেকে পরিত্রাণ লাভ। এ মাসে যে ব্যক্তি তার অধীনস্থদের কাজ হালকা করে দেয়, আল্লাহ তাকে মাফ করে দেন এবং দোজখ থেকে নাজাত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে আসন্ন রমজানের মাসে সিয়াম সাধনার তওফিক দান করুন।
মাওলানা মুহাম্মদ আশরাফ আলী
লেখক : খতিব, আল আমিন জামে মসজিদ, খুলনা।
Click This Link রমজান আগত প্রায়। সিয়াম সাধনার মাহে রমজান আমাদের সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইসলামের অন্যতম স্তম্ভ ভাবা হয় যেসব ইবাদতকে রোজা তার মধ্যে অন্যতম। এ সম্পর্কে রাসূল (সা.)-এর অনেক হাদিস রয়েছে। শাবান মাসের শেষ দিন আল্লাহর রাসূল (সা.) সাহাবায়ে কেরামের এক মাহফিলে ভাষণ দান করেন। তিনি মহান আল্লাহতায়ালার হামদ ও সানা পাঠ করার পর বলেন :হে মানুষ! এক সুমহান মাস তোমাদের ওপর ছায়া বিস্তার করেছে। এটি এক মোবারক মাস। এ মাসের মধ্যে এমন এক রাত রয়েছে যা এক হাজার মাসের চেয়েও উত্তম। আল্লাহ এ মাসে রোজা ফরজ করেছেন। আর এ মাসে রাতের কিয়াম নফল করা হয়েছে। যে ব্যক্তি এ মাসে আন্তরিকতাসহকারে নফল কাজ আদায় করে সে যেন অন্য মাসে ফরজ কাজ করে। যে এ মাসে একটি ফরজ কাজ সম্পাদন করে সে যেন অন্য মাসে সত্তরটি ফরজ কাজ করে।এ মাস সবর ও ধৈর্যের মাস। সবরের বিনিময় হলো জান্নাত। এ মাস সহানুভূতির মাস। এ মাসে মুমিনের রিজিক বৃদ্ধি পায়। যে এ মাসে রোজাদারকে ইফতার করায়, তার গুনাহ মাফ হয় এবং তার ঘাড় দোজখের আগুন থেকে পরিত্রাণ লাভ করে। রোজাদারের জন্যও অনুরূপ সওয়াব রয়েছে। রোজাদারের সওয়াব থেকে কিছুই হ্রাস করা হয় না।আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ভাষণ শোনার পর সাহাবায়ে কেরাম আরজ করলেন : হে আল্লাহর রাসূল (সা.)! রোজাদারকে ইফতার করানোর সামর্থর্্য আমাদের প্রত্যেকের নেই। অতঃপর রাসূলুল্লাহ (সা.) বললেন, যে এক ফোঁটা দুধ, একটি খেজুর বা সামান্য পানির দ্বারা রোজাদারকে ইফতার করায়, আল্লাহ তাকেও এ সওয়াব দান করেন। যে রোজাদারকে পেটভরে খাদ্যদান করে, আল্লাহ তাকে কেয়ামতের দিন আমার হাউসে কাওসার থেকে পানি পান করাবেন এবং জান্নাতে না যাওয়া পর্যন্ত সে ব্যক্তির কোনো পিপাসা লাগবে না।এ মাসের প্রথম দশ দিন রহমত, মাঝখানের দশ দিন মাগফিরাত এবং শেষ দশ দিন দোজখের আগুন থেকে পরিত্রাণ লাভ। এ মাসে যে ব্যক্তি তার অধীনস্থদের কাজ হালকা করে দেয়, আল্লাহ তাকে মাফ করে দেন এবং দোজখ থেকে নাজাত দান করেন। আল্লাহ আমাদের সবাইকে আসন্ন রমজানের মাসে সিয়াম সাধনার তওফিক দান করুন।
মাওলানা মুহাম্মদ আশরাফ আলী
লেখক : খতিব, আল আমিন জামে মসজিদ, খুলনা।
Click This Link
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×