somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২৮ হজ যাত্রীর ৭৫ লাখ টাকা নিয়ে জামায়াত নেতা উধাও

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতারণার মাধ্যমে বরিশালের গৌরনদী উপজেলার ২৮ হজযাত্রীর কাছ থেকে ৭৫ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে এক জামায়াত নেতা ও তার সহযোগী দালালরা। ফলে এবারের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে। তারা প্রতারক জামায়াত নেতা ও ট্রাভেলস্ মালিককে খুঁজে পেতে প্রশাসনের উর্ধতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে প্রতারিতদের পক্ষ থেকে বুধবার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিভিন্ন দফতরে আবেদন করা হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ঢাকার রামপুরা বনশ্রী এলাকার হুমাইয়ারা হজ ট্রাভেলস্’র নামে এলাকার চিহ্নিত ব্যক্তিরা (দালালরা) এবার বরিশালের অসংখ্য ব্যক্তির কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এরমধ্যে গৌরনদীর টরকী বন্দর আদর্শ জামে মসজিদের পেশ ইমাম ও প্রভাবশালী জামায়াত নেতা মাওলানা আবুল খায়ের, টরকী বন্দর এলাকার বাসিন্দা দিদার হাওলাদার, কসবা গ্রামের মামুন খান গৌরনদীর বিভিন্ন এলাকার ২৮ হজযাত্রীর কাছ থেকে সর্বমোট ৭৫ লাখ টাকা উত্তোলন করেছেন। সূত্রমতে, এসব দালালের সঙ্গে ওই ট্রাভেলস্’র ম্যানেজার শহিদুল ইসলাম ও মোঃ রাসেদের গভীর সম্পর্ক ছিল।
দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ গৌরনদীর কসবা গো-হাটের ইজারাদার ও প্রতারিত হজযাত্রী আব্দুর রাজ্জাক হাওলাদার জানান, তিনি ও তাঁর স্ত্রী বিউটি বেগম এবার হজে যাওয়ার জন্য স্থানীয় দিদার হাওলাদারের কাছে সর্বমোট ৬ লাখ ২ হাজার টাকা দিয়েছেন। ২৪ সেপ্টেম্বর রাতে তাঁদের ফ্লাইট হওয়ার কথা ছিল। সেমতে তাঁরা সোমবার রাতে ঢাকায় পৌঁছেন। ২৪ সেপ্টেম্বর সকালে রামপুরার বনশ্রী এলাকায় ট্রাভেলস্’র ঠিকানা অনুযায়ী অফিসে গিয়ে দেখতে পান সেখানে এ নামের কোন অফিস নেই। এতে দিশেহারা হয়ে তাঁরা দালাল দিদারের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করলে দিদার জানান, তিনি ইমাম আবুল খায়েরের কাছে টাকা দিয়েছেন। এর বেশি কিছু বলতে পারবেন না। একথা বলেই লাইনটি কেটে তা বন্ধ করে দেন।
একইভাবে প্রতারণার শিকার হয়েছেন টরকী এলাকার মোসলেম হাওলাদার, আব্দুল কাদের হাওলাদার, কটকস্থলের আজিজ আকন, সুন্দরদী গ্রামের ইয়াকুব আলী ঘরামি, সোনালী ব্যাংক গৌরনদী শাখার অবসরপ্রাপ্ত ম্যানেজার আব্দুর রশিদসহ উপজেলার বিভিন্ন এলাকার ২৮ হজ যাত্রী। সুত্র
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×