somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘জামায়াত-শিবিরকে ছাড়া বিএনপি এক ঘন্টাও রাজপথে টিকবে না।’ - শিবিরের নেতা

৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রধান বিরোধী দল বিএনপির হাইকমান্ডের অতিশয় জামায়াতপ্রীতিতে ক্ষুব্ধ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অনেক নেতা। বিশেষ করে অনেক ছাত্রদল নেতাই এ ব্যাপারটিকে কোনোভাবেই সমর্থন দিতে পারছেন না। কিন্তু দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অভিযুক্ত হওয়ার ভয়ে প্রকাশ্যে কিছু বলতেও পারছেন না তারা। খুলনার জনসভায় অংশ নেয়া বেশ কয়েকজন বিএনপি নেতার সঙ্গে কথা বলে এমনটিই জানা যায়।

তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ২৯ সেপ্টেম্বর রবিবার বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার চলমান রোডমার্চের অংশ হিসেবে খুলনা সার্কিট হাউজ মাঠে জনসভার আয়োজন করে বিএনপি। ১৮ দলীয় জোটের সাম্প্রতিক অন্যান্য জনসভার মতোই এই জনসভাতেও ব্যাপক শোডাউন দেয় মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দল জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির। তাদের বহন করা ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুনগুলোতে শোভা পায় মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হওয়া জামায়াত নেতাদের মুক্তির দাবি।

সকাল থেকেই সমাবেশস্থলে মঞ্চের সামনের জায়গাটি দখল করে নেয় শিবিরের নেতা-কর্মীরা। এ নিয়ে বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে তাদের কথা কাটাকাটিও হয়। এমনকি শিবিরের উদ্দেশে মঞ্চ থেকেও হুঁশিয়ারি উচ্চারণ করেন জনসভার সঞ্চালক খুলনা মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু এমপি। সমাবেশস্থলে মঞ্চের সামনের বেষ্টনি থেকে শিবিরের নেতা-কর্মীদের বারবার সরে যাওয়ার কথা বললেও তারা তা মানছিল না।

এক পর্যায়ে উত্তেজিত হয়ে তর্জনী উঠিয়ে নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘এই শিবির, এই শিবির মঞ্চের কাছ থেকে সরে দাঁড়াও। তোমাদের বারবার বলার পরেও কথা শুনছ না কেন? কেউ বেড়ার উপর উঠবে না। বেড়ার উপর থেকে নেমে দাঁড়াও, এখনি নেমে দাঁড়াও।’

সমাবেশস্থল ঘুরে দেখা যায়, প্রায় ৮০ ভাগ জায়গাই দখল করে আছে জামায়াত ও শিবিরের নেতা-কর্মীরা। প্রায় সবাই মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত নেতাদের মুক্তির দাবিতে ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড বহন করছেন। বেশ কয়েকটি বড় আকারের গ্যাস বেলুনও দেখা যায়। সেগুলোতে ছিল দেলোয়ার হোসেন সাঈদী, গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী আহসান মুজাহিদসহ আরও বেশ কয়েকজন জামায়াত নেতার ছবি।

সমাবেশ শুরু হয় খুলনা মহানগর শিবিরের সভাপতি আজিজুল ইসলাম ফরাজির বক্তৃতা দিয়ে। এছাড়াও বক্তব্য দেন দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে শামীম সাঈদী। তারা উভয়েই মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতাদের নিঃশর্ত মুক্তি চান।


এদিকে সমাবেশের শুরুতে গান গাইতে উঠে শিবিরের উচ্ছ্বসিত প্রশংসা করেন জাসাস এর সদস্য ও বিএনপি কর্মী সংগীতশিল্পী বেবী নাজনীন। তিনি বলেন, ‘শিবিরের প্ল্যাকার্ডগুলো খুবই ভালো হয়েছে, তাদের ধন্যবাদ।’

বেবী নাজনীনের এই বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মঞ্চে উপবিষ্ট অনেক বিএনপি নেতা। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক কেন্দ্রীয় নেতা বিবার্তা টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘নতুন রাজনীতিতে এসে এ ধরনের উল্টাপাল্টা কথা বলে অনেকেই দলের ক্ষতি করছেন। এমন বিশাল একটা জনসমাবেশে শিবিরের পক্ষে এ ধরনের কথা বললে দলের ইমেজ নষ্ট হয়।’

স্বৈরাচারবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাবেক এক ছাত্রদল নেতা এ প্রতিবেদককে বলেন, ‘ইদানিং ১৮ দলীয় জোটের সমাবেশে এসে বোঝা যায় না কাদের সমাবেশে এসেছি, জামায়াতের নাকি বিএনপির। জামায়াতে ইসলামী বিএনপিকে ধীরে ধীরে গ্রাস করে ফেলছে। এভাবে চলতে থাকলে অচিরেই বিএনপি জামায়াতের মাঝে বিলীন হয়ে যাবে।’

জনসভায় আগত খুলনা বিএনপির অনেক কর্মী-সমর্থকের সঙ্গে কথা বলেও একই অভিমত জানা যায়। কেন্দ্রের অতিশয় জামায়াতপ্রীতিতে সকলেই নাখোশ। ক্ষুব্ধ কণ্ঠে খুলনা মহানগর ছাত্রদলের এক নেতা বিবার্তা টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘গত একমাস ধরে এই জনসভাকে সফল করার জন্য কাজ করে যাচ্ছি আমরা। অথচ আজ আমরা স্টেজ এর আশেপাশে ঘেষতে পারলাম না শিবিরের কারণে। এভাবে চলতে থাকলে কিছুদিন পর ছাত্রদল করার মত লোক খুঁজে পাওয়া যাবে না।’

এ ব্যাপারে শিবিরের এক দায়িত্বশীল নেতা বলেন, ‘রাজপথে এখন জামায়াত আর শিবিরই রাজনীতি করছে। আন্দোলন-সংগ্রামে বিএনপি বা ছাত্রদলের কাউকেই পাওয়া যায় না। আজকের সমাবেশের বেশিরভাগ লোকই আমাদের আনা। তাই মঞ্চের আশেপাশে আমরা থাকব এটাই স্বাভাবিক।’

তিনি আরো বলেন, ‘জামায়াত-শিবিরকে ছাড়া বিএনপি এক ঘন্টাও রাজপথে টিকবে না।’
সত্র
পুরো মাঠ ঘিরে দেখা যায় ১৮ দলের সমাবেশ হলেও মাঠের ৮০ শতাংশ জায়গা ছিল জামায়াত শিবিরের দখলে।এদের হাতে ছিল যুদ্ধাপরাধীদের অভিযুক্ত-দের মুক্তি দেয়ার দাবিতে প্ল্যাকার্ড।
এ সময় মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম-কে উত্তেজিত কন্ঠে বলতে শোনা যায়, ‘জামায়াত শিবির হয়ে গেছে বিএনপি’র গলার কাঁটা যা বিএনপি না পারছে গিলতে না পারছে বের করতে’।
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

×