somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হাসিনা কোথায় ছিলেন সকলেই জানি,৭১ ও বি জি বি ঘটনার সময় কৈ ছিলেন?

৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লজ্জা নারির ভূষণ ম্যাডামের কি তাও চলে গেল? নিজের জিবনের কালঅধ্যায় লুকিয়ে অন্যের স্বম্পর্কে মিথা সন্দেহ প্রকাশ কেরতে লাজে লাগে না? কোন মুখে বলেন, ‘সেদিন হাসিনা কোথায় ছিল?'
হাসিনা কোথায় ছিলেন সকলের জানা কিন্তু, মুক্তি যুদ্ধ ও বি জি বি ঘটনার সময় আপনি কৈ ছিলেন?


২৫শে মার্চ ১৯৭১ থেকে ১৬ই ডিসেম্বর ১৯৭১, বাংগালি জাতির এই কালপরিসরে কোথায় ছিলেন খালেদা জিয়া? সেনানিবাসে, স্বেচ্ছায় বীরাঙ্গনা হয়ে, আপনি আনন্দে এতই বিভোর হয়ে ছিলেন যে, স্বামীর শত আহ্বানও আপনাকে দেশে ফেরাতে পারেনি।
আপনার স্বামী জেনারেল জিয়া যখন প্রহসন মূলক বিচারের মাধমে সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা অফিসার ও সৈনিকদের বিদ্রোহ দমনের নামে পাইকারী হারে হত্যা করল। কোথায় ছিলেন আপনি খালেদা জিয়া? রাষ্ট্রীয় আরাম আয়েশে এতটাই মগ্ন ছিলেন যে এই উদ্বেগ ও মমতা প্রকাশের সময় বা আগ্রহ তখন আপনার ছিলনা।
আপনি বলেছেন "বিডিআর সদরদপ্তরে সেনা কর্মকর্তা হত্যার পেছনে ছিল রহস্য। সেখানে ষড়যন্ত্র করে সেনাবাহিনী ও বিডিআরকে দুর্বল করা হয়েছে।" ২৫ ও ২৬ শে ফেব্রুয়ারি ২০০৯ পিলখানা হত্যা কান্ডের সময় আপনি কোথায় ছিলেন? তা আরো বড় রহস্য। শত খুজেও এই দুই দিন তো কোথাও আপনাকে পাওয়া যায়নি।
১ লা মার্চ, ২০০৯ রাত ৯:৩০ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভাষনে আপনার সামনেই বললেন, ২৫ ফেব্রুয়ারি
বিরোধী দলীয় নেতা খেলেদা জিয়ার সাথে যোগাযোগের চেষ্টা করেও আপনাকে পাননি । “ঘটনা শুরুর পরপরই খালেদা জিয়া একটা কালো
 কাচ ঘেরা গাড়ীতে করে সেনানিবাসের বাসা থেকে বেরিয়ে যান। দুই রাত 
তিনি বাসায় ছিলেন না !
” সেদিন আপনি প্রতিবাদ করতে পারেননি। কেন এই আত্মগোপণ ? তবে কি, ষড়যন্ত্র করতে?
অন্তর্ধানের আগের রাতে লন্ডন থেকে ৮৮ মিনিটের ফোনালাপে ছেলে তাকে কিসের সলাপরামর্শ দিচ্ছিলেন?
বি জি বি এলাকায় বি এন পি নেতা পিনটু কার নির্দেশে ওই দুই দিন বি ডি আর বাহিনীকে খাবার, পানি যোগান দেন ও পরে পালিয়ে যাওয়ার সব ব্যবস্থা করে দেয়। এমনকি বেসামরিক কাপড় ও নৌকাও যোগাড় করে। এই বি এন পি নেতা কার নির্দেশে পরিকল্পিতভাবে দায়িত্ব পালন করেছে? কার নির্দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর প্রচার পত্র বিলি করে বি ডি আর বাহিনীকে অশান্ত করে ছিল?
জাতি আপনার কাছে জবাব চায়! জবাব দিতে না পারলে স্পষ্ট প্রমান হয় যে আপনি ষড়যন্ত্র করে ছিলেন। আপনার কারণে সৃষ্ট দেশের এই ক্ষতি পূরন হবার নয়। আর আপনিই বলে বেড়ান "বিডিআর সদরদপ্তরে খুন হওয়া ৫৭ সেনা কর্মকর্তার বিচার তিন বছরেও সরকার করতে পারেনি।" নিয়মতান্ত্রিক ভাবে বিচার না করে, তাড়াহুড়ো করে নিজ অপকর্ম ধামাচাপা দিয়ে পার পেতে চাইছেন? সেনাবাহিনীর প্রতি ভালবাসা আপনার কুম্ভিরাশ্রু, খেয়াল করেননি বোধহয়। সেনাবাহিনীর প্রতি যদি ভালবাসা থাকত তবে দুস্থ সেনাবাহিনী পরিবারের হক জবরদখল করে থাকতেন না, হরতাল দিলেন, সাংবাদিক সমাবেশ করলেন। এত কিছু করলেন, শুধু শহীদ মইনুল রোডের বাড়িটি দখল লাভের আশায়। স্বামীদের কেড়ে নিলেন, বিধবাদের জন্য সামান্য এক টুকরো দান করা জমি, তাও বেদখল করার শেষ চেষ্টাও করে গেলেন।
সাবাস! সেনা বাহিনীর জন্য আপনার ভালবাসা অতুলনীয়। একটি পদক্ষেপ ও কি নিয়েছেন পিলখানা বিদ্রহো প্রসমনে? বরং উস্কে দিতে চেয়েছিলেন সেনাবাহিনীকে।
রাতের আধারে আপনার প্রেস সচিবের ছেলে কেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর পোস্টার লাগায়?
গত বছর ৯ই জানুয়ারি বিকেলে চট্টগ্রামে পলোগ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্যে বলেছেন, “সেনাবাহিনীর কর্মকর্তাদেরও গুম করা হচ্ছে” এই অভিযোগ তুলেছেন কিসের ভিত্তিতে? প্রমান দিন, জাতি আপনার কথার প্রমাণ চায়।
কার ইঙ্গিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর আগে ভাগে জনসভার দিন সকালে নগরীর সংবাদপত্র কার্যালয় গুলোতে খামে ভরে সেনাবাহিনী সম্পর্কে আপনার বলা প্রায় একই বক্তব্য সম্বলিত প্রচারপত্র বিলি করে? প্রশ্ন উঠে, আপনার ও দেশ বিরোধী সংগঠনের বক্তব্য এক হয় কী করে? আপনি কি যুদ্ধাপরাধীদের ও দেশ বিরোধী সন্ত্রাসী সংগঠনের হোতা ও মদত দাতা?
আপনার জানা নেই, সেনাবাহিনী সুনির্দিষ্ট সেনা আইন দ্বারা পরিচালিত হয়, আইন ভঙ্গের ঘটনা ঘটলে সেনা আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হয়- এটাই সংবিধান সম্মত বিধান। এতে সেনাবাহিনী ধ্বংস হয় না বরং আরো সুশৃঙ্খল ও শক্তিশালী পেশাদারী বাহিনী হিসেবে প্রতিষ্ঠিত হয়। সেনাবাহিনীর মত একটি জাতীয় শৃঙ্খলা বাহিনীর ভাবমূর্তি বিনষ্টের এবং বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় এ ধরনের অসত্য, বিভ্রান্তিকর, উস্কানিমূলক ও কাণ্ডজ্ঞানহীন বক্তব্য বিরোধী দলের নেতার মত দায়িত্বশীল পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তিত্বের কাছ থেকে জাতি প্রত্যাশা করে না।
আপনার ছত্রছায়ায় নিজ দলীয় সংসদ ও নেতারা যখন সেনাবাহিনী সম্পর্কে কটাক্ষ পূর্ণ অসন্মানজনক উক্তি করে তখন প্রতিবাদ না করে, নিজেও তা উপভোগ করেন! দেশ প্রেমিক সেনাবাহিনীর প্রতি এই কি ভালবাসার নমুনা? আপোষ হীন নেত্রী, কেন এই আবল তাবল বকছেন? আপনার প্রতি অনুরোধ, দেশের স্বার্থে সন্ত্রাসী, যুদ্ধাপরাধী ও সকল দেশবিরোধী অপচেষ্টা ও অপপ্রচার থেকে দুরে থাকুন, নইলে আপনাকেও গর্ভে ধারণ করা দুর্নীতিবাজ, সন্ত্রাসের মদতদাতা সন্তানদের মত দেশ ছেড়ে পালাতে হবে। তখন পালাবেন কোথায়?
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ১১:৫৮
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা[

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:৪০



ভলিউমটা একটু কমাও, প্রিয়তমা
-এস এম আজাদ রহমান

ওগো আমার মিষ্টি পরী,
তোমায় নিয়ে স্বপ্ন গড়ি,
রাগলে কেন মুখের ভাষা
হয়ে ওঠে অ্যাটম বোমা!
ওগো প্রিয়তমা।

বাসর রাতে বিড়াল মেরে,
কইলে কথা হৃদয় কেড়ে,
এখন কেন কথায়... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×