somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধু হত্যার ফাঁসির পলাতক আসামি : কর্ণেল রাশেদের সম্পত্তি জব্দ

২৯ শে এপ্রিল, ২০১৪ সকাল ৮:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় ফাঁসির দ-প্রাপ্ত পলাতক আসামি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এএম রাশেদ চৌধুরীর চাঁদপুরের হাজীগঞ্জে অবস্থিত গ্রামের বাড়ির পৈতৃক সম্পত্তি জব্দ করা হয়েছে। আদালতের নির্দেশে গতকাল সকাল পৌনে ১১টার দিকে হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর পূর্ব বড়কূল ইউনিয়নের সোনাইমুড়ি গ্রামে স্থানীয় প্রশাসন জব্দকৃত সম্পত্তিতে সাইনবোর্ড ও লাল পতাকা টাঙিয়ে দেয়। এই ঘটনায় স্থানীয় বাসিন্দারা একে অপরকে মিষ্টিমুখ করায়।
পৈতৃক মোট ৯ একর ২৫ শতাংশ জমির মধ্যে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা রাশেদ চৌধুরীর প্রাপ্ত ১ একর ১৫ শতাংশ জমি জব্দ করা হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজ, হাজীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আ. হানিফ, হাজীগঞ্জ থানার ওসি মো. শাহ আলমসহ উপজেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধু হত্যায় দ-িত সেনা কর্মকর্তা এএম রাশেদ চৌধুরীর সম্পত্তি জব্দের নির্দেশ পাওয়ার পর স্থানীয় প্রশাসন প্রথমদিকে রাশেদ চৌধুরীর পরিবারের সম্পদ সনাক্ত করে। এরপর গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজ পুলিশসহ রাশেদ চৌধুরীর বাড়িতে গিয়ে তার প্রাপ্ত সম্পত্তিতে লাল পতাকা ও সাইন বোর্ড টাঙিয়ে দেন।
রাশেদ চৌধুরীর পিতার নাম শিহাব উদ্দিন চৌধুরী। শিহাব চৌধুরী মুক্তিযুদ্ধের সময় মুসলিম লীগের সমর্থক ছিলেন। দেশ স্বাধীনের পর জামাতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। মরহুম শিহাব উদ্দিন চৌধুরীর সম্পত্তির ওয়ারিশ হলেন রাশেদ চৌধুরীসহ আট ভাই ও এক বোন। টাস্কফোর্সের নির্দেশে সম্পত্তির বণ্টননামার ভিত্তিতে রাশেদ চৌধুরী প্রাপ্য জমি পৃথক করে তা ক্রোক ও বাজেয়াপ্ত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
রাশেদ চৌধুরীর বাবা মরহুম শিহাবউদ্দিনের সঙ্গে মুক্তিযুদ্ধের ইউপি সংগ্রাম কমিটির আহ্বায়ক ও তৎকালীন আ'লীগ নেতা আ. লতিফ মাস্টারের একটি স্কুল নিয়ে বিরোধের জের ধরে রাশেদ বঙ্গবন্ধুকে হত্যার আগে ওই মাস্টারকে বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা করে লাশ ফেনীর ছাগলনাইয়া ব্রিজের নিচে ফেলে রেখেছিল। সেই হত্যাকা-ের আজও বিচার পায়নি তার পরিবারের সদস্যরা।
হাজীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আ. হানেফ জানান, সম্পত্তি ক্রোকের আদেশ কার্যকর করার পর তারা সেখানে পুলিশ মোতায়েন করেছেন। পুলিশের জিম্মায় এই সম্পত্তি থাকবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনা আফরোজ সন্তোষ প্রকাশ করে বলেন, এই কাজটি করতে পারায় তারা অত্যন্ত খুশি। কারণ, আদালতের এই আদেশ কার্যকর করার মধ্য দিয়ে আইনগত একটি প্রক্রিয়া শেষ করার পাশাপাশি একটি নৈতিক দায়িত্বও পালন করা হলো।
বঙ্গবন্ধুর খুনি লেঃ কর্ণেল সুলতান শাহরিয়ার রশীদের মেয়ে শেহনাজ রশীদ ইয়াবা সহ আটক করা হয়ছিল!


১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×